পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থী মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫
৯:৪৪ পূর্বাহ্ণ
144 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থী মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৯:৪৪ 144 ভিউ
পানিতে ডুবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক মারা যাওয়ার ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠায় পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক ডা. শামীম আল আজাদকে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী এলাকায় পায়রা সেতুর টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পবিপ্রবির শিক্ষার্থীরা। এ সময় দোষী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। তবে অভিযোগ অস্বীকার করে অনকলে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. শামীম আল আজাদ এ প্রতিবেদককে জানান, চিকিৎসায় কোনো ঘাটতি ছিল না। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। এ বিষয়ে যোগাযোগ করা হলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাগত জানায়। এসময় তিনি আরও বলেন, নিজ ক্যাম্পাসের শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো পবিপ্রবি পরিবার মর্মামত। উল্লেখ্য, সোমবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন সরকারি জনতা কলেজের পুকুরে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে যান পবিপ্রবির কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্র হুসেইন মোহাম্মদ আশিক। সাতার না জানায় পানিতে ডুবে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে গুরুতর অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। এরপরে আশিকের মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন পবিপ্রবির শিক্ষার্থীরা। তাদের দাবি আইসিইউতে কোনো চিকিৎসক না থাকায় প্রথমে কোনো চিকিৎসাই দেওয়া হয়নি। আশিকের মৃত্যুতে চিকিৎসকের গাফিলতিকে দায়ী করেন তারা। এ ঘটনায় ওই দিনে হাসপাতালে দফায় দফায় বিক্ষোভের মুখে তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই