পহেলগাম-কাণ্ড নিয়ে মুখোমুখি অবস্থানে সৌরভ-আফ্রিদি – বর্ণমালা টেলিভিশন

পহেলগাম-কাণ্ড নিয়ে মুখোমুখি অবস্থানে সৌরভ-আফ্রিদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১০:২৬ 124 ভিউ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের মদদের অভিযোগ তুলেছে নরেন্দ্র মোদি সরকার। এ নিয়ে চরম উত্তেজনায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে, যার আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনেও। সবচেয়ে বেশি লেগেছে ক্রিকেটে। ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এবার পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি জানালেন সাবেক ভারত অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী। এদিকে রাজনীতির সঙ্গে অযথা খেলাকে জড়িয়ে ভারতের উসকানিমূলক আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেটাররা। পহেলগামের ঘটনায় সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া পাকিস্তানকে দায়ী করায় ভারতের তীব্র সমালোচনা করেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। এছাড়া দেশটির নারী দলের ওপেনার গুল ফিরোজা জানিয়েছেন, ভারতে কখনোই খেলতে যেতে রাজি নন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্কে চিড় ধরেছে অনেক আগেই। ২০১৩ সালের পর শুধু আইসিসি ও এসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে দুই চিরবৈরী প্রতিবেশী। ভবিষ্যতে বিশ্বকাপ ও এশিয়া কাপেও পাকিস্তানের সঙ্গে খেলবে না, এই সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের এমন অবস্থানকে সমর্থন জানিয়ে সৌরভ বলেছেন, ‘আমি শতভাগ একমত। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনো কৌতুক নয় যে, প্রতিবছর এমন ঘটনা ঘটতে থাকবে। বোর্ড আইসিসিকে চিঠি দিলে ঠিক কাজ করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না।’ ভারত সব সময় পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদদদাতা হিসাবে চিহ্নিত করার চেষ্টা করে। পড়শিদের এমন মনোভাবের সমালোচনা করে আফ্রিদি বলেন, ‘ভারত তাদের সব সংকটের জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী ও অভিযুক্ত করে। এটা দুর্ভাগ্যজনক ও অযৌক্তিক। শোকের এই সময়ে নোংরা রাজনীতি বন্ধ করা উচিত। সংলাপই হতে পারে একমাত্র সমাধান। যুদ্ধ কারও জন্য মঙ্গল বয়ে আনবে না।’ আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হওয়ার কথা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। বাছাই পেরিয়ে বিশ্বকাপের টিকিট কাটা পাকিস্তান নারী দল বিশ্বকাপে তাদের ম্যাচগুলো খেলবে অন্য কোনো দেশে। এটা আগেই চূড়ান্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভারতে না খেলা নিয়ে গুল ফিরোজার প্রতিক্রিয়া, ‘এটা পরিষ্কার যে, আমরা ভারতে খেলব না। ভারতে কখনো খেলতে যাওয়ার ইচ্ছা নেই আমাদের। বিশ্বকাপে আমাদের ম্যাচগুলো এশিয়ার অন্য কোনো দেশে হবে। এশিয়ার সব দেশের কন্ডিশন প্রায় একই রকম। তাই যেখানেই খেলা হোক, আমরা প্রস্তুত।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?