পল্লবী থানা এলডিপির সভাপতিকে হত্যার ঘটনায় কর্নেল অলির নিন্দা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ মে, ২০২৫
১১:০২ পূর্বাহ্ণ
152 ভিউ

পল্লবী থানা এলডিপির সভাপতিকে হত্যার ঘটনায় কর্নেল অলির নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ১১:০২ 152 ভিউ
পল্লবী থানা এলডিপির সভাপতি বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পল্লবী থানাধীন মীরপুর ১১, বাউনিয়াবাদ, ১৪ তলা, ৫নং বিল্ডিংয়ের ভাড়াবাসার নিচতলা লিফটের সামনে আওয়ামী সন্ত্রাসীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে। ঘটনাস্থল থেকে জনতা একজন ঘাতককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানায় দলটি। বিবৃতিতে বলা হয়, আওয়ামী সন্ত্রাসী ও লুটেরা বাহিনী দিনের আলোয় প্রকাশ্যে হত্যাকাণ্ড চালানোর এই দুঃসাহস কোথা থেকে পায়? জনগণ সরাসরি প্রশ্ন তুলছে—এই অন্তর্বর্তী সরকারই কি তাদের পৃষ্ঠপোষক? এতে বলা হয়, আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও লুটেরা গোষ্ঠী সরকারের উপদেষ্টাদের সমর্থন নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে। এমনকি অনেক উপদেষ্টার সরাসরি জড়িত থাকার অভিযোগও উঠেছে। আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার এবং আওয়ামী দোসর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি করেছিলাম। কারণ বঙ্গভবনে বসে চুপ্পু এখনো জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সারা দেশে আওয়ামী লীগ ঝটিকা মিছিল, হত্যাকাণ্ড ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। সহিংসতা থামছে না। এখন ছাত্রসমাজ, জনতা ও বিরোধী রাজনৈতিক দলসমূহ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে এবং তীব্র জনমত সৃষ্টি করেছে। বিবৃতিতে এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেন, সরকারের উচিত এখনই সিদ্ধান্ত নেওয়া—আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ