পরশুরাম সীমান্তে রাতে ঝড়-বৃষ্টির মধ্যে ভারতের খাল খননের চেষ্টা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মে, ২০২৫
১০:৫৮ পূর্বাহ্ণ
146 ভিউ

পরশুরাম সীমান্তে রাতে ঝড়-বৃষ্টির মধ্যে ভারতের খাল খননের চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১০:৫৮ 146 ভিউ
ফেনীর পরশুরামে নোম্যান্স ল্যান্ডে ভারতীয় বিএসএফ খাল খননের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধায় পিছু হটেছে বিএসএফ ও ভারতীয়রা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে মির্জানগর ইউনিয়নের পূর্ব রাঙ্গামাটিয়া গ্রামে বল্লামুখার বেড়িবাঁধ থেকে প্রায় ১০০ গজ উত্তরে নোম্যান্স ল্যান্ডের ১৫০ মিটারের ভেতরে এ ঘটনা ঘটে। স্থানীয় পূর্ব রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা নরুন নবী ও মোবারক হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে স্কেভেটর ও যন্ত্রপাতি নিয়ে খাল খননের চেষ্টা করে বিএসএফ ও ভারতীয়রা। সীমান্তের পিলার থেকে ২০-৩০ গজ ভেতরে তারা খনন করার চেষ্টা করে। আমরা বিজিবির সঙ্গে উপস্থিত থেকে তাদের বাধা দিলে তারা চলে যায়। স্থানীয় সংবাদকর্মী গাজী মাসুদ রানা ও সুব্রত চক্রবর্তী বলেন, বল্লামুখার বাঁধ কাটতে নয়, ভারত তাদের জায়গায় পূর্বের খননকৃত খাল খননের কাজ পুনরায় শুরু করতে চাইলে ২০ ফুট জায়গা নোম্যান্স ল্যান্ডের মধ্যে হওয়ায় বিজিবি বাধা দিয়েছে। ভারতীয়রা সেখান থেকে সরে গেছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। বিজিবি ও স্থানীয়রা সতর্ক অবস্থানে রয়েছে। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ভারতের সুবিধার্থে সীমান্তে টিলা কেটে পানি বাংলাদেশের ভেতরে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে। বিজিবি ও স্থানীয় মানুষ এটি প্রতিরোধ করেছে। আমরা সতর্ক রয়েছি। এ ধরনের কাজ আমরা করতে দেব না। বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, বাংলাদেশ অংশে বাঁধ দেওয়ার ফলে যে পানি জমে তা সরানোর জন্য তারা একটা মোটা ড্রেন করে ভারতের অংশে। শূন্য লাইন থেকে ভারতের দিকে ১৫০ গজের মধ্যে পড়ায় সেটার আমরা প্রতিবাদ করি। নোম্যান্স ল্যান্ডে স্থাপনা তৈরি উভয় দেশের আইনে নিষেধ রয়েছে। তাদের খাল খননের জায়গা নোম্যান্স ল্যান্ডে হওয়ায় কাজ বন্ধ রয়েছে। বিজিবি-বিএসএফ দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা