নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
পটুয়াখালীর তাপবিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
পটুয়াখালীর পটুশাখালীর কলাপাড়ার আরএনপিএল ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের কলাপাড়া ও আমতলী ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের তিনটি ইউনিট, যা ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।
কলাপাড়া থানার ওসি জানান, আরএনসিএল বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপে আগুন লেগেছে। আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিদ্যুৎকেন্দ্রের ভেতরে না, বাইরের পরিত্যক্ত স্ক্র্যাপে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।
তবে আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে তাপবিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।
