পটুয়াখালীতে এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫
১১:০৫ পূর্বাহ্ণ
121 ভিউ

পটুয়াখালীতে এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১১:০৫ 121 ভিউ
পটুয়াখালীতে এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সরোয়ার আহমেদ তালুকদারের (২৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পটুয়াখালী সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সরোয়ারের ফুফাতো ভাই জুবায়ের আহমেদ বলেন, সরোয়ার রাজনীতির পাশাপাশি একটি কোম্পানির ডিলারশীপ ব্যবসায় যুক্ত ছিলেন। সারাদিন ব্যবসা নিয়েই ব্যস্ত থাকেন। শনিবার কারণ ছাড়াই তার ঝুলন্ত মরদেহ নিজ ঘরের ভেতরে দেখেন তার বৃদ্ধ চাচা ইউনুস তালুকদার। তিনি অভিযোগ করে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া কিছুই না। প্রতিবেশি মো. নয়ন মৃধা বলেন, সরোয়ারের বাবা আজ থেকে ১৫ বছরে আগে মারা যান। মা র্দীঘদিন অসুস্থ। এক ছোট ভাই ও মাকে নিয়ে বসবাস করতেন। আজ তার মা নানা বাড়িতে যান। ঘটনার সময় ঘরে অন্য কেউ ছিলেন না। এ ঘটনায় পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, নিহতের স্বজনদের দেওয়া খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যা দাবি প্রসঙ্গে তিনি জানান, ময়নাতদন্ত সম্পন্ন এবং নিবির তদন্ত ছাড়া আপাতত হত্যা হয়েছে বলার সুযোগ নাই। সে রকম কিছু পেলে অবশ্যই আমলে নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন? রাত জেগে রিলস দেখছেন, লুকিয়ে আছে মারাত্মক বিপদ স্বর্ণের বাজারে হইচই, দাম কি আরও কমবে? হাসিনার সময় মানুষ কম দামে ইলিশ খেয়েছে: এখন ভারতেও যায় না, তাও কেন ১ কেজির দাম ২৭০০ টাকা? নিরাপদ খাদ্য নিয়ে আপনার ভয় ‘ওদের’ পুঁজি দেশি-বিদেশি অর্গানিক ফুডের নামে আসলে কী খাচ্ছেন? পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে দেশে, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি সোলেইমানির শোধ: ট্রাম্পের মাথার দাম ঘোষণা আইআরআই’র, পুরস্কার ১ কোটি ডলার ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট