নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার : উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
৭:৪৯ অপরাহ্ণ
164 ভিউ

নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার : উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৪৯ 164 ভিউ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে চায়। সরকার জনগণের সমস্যা নিরসনে দ্রুত সময়ের মধ্যে অন্তত সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর নির্বাচন দিতে চায়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে দ্রুত সময়ে পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচন হয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। আসিফ মাহমুদ বলেন, এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বর্তমান সরকার দুর্নীতির চক্র থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে বের করে আনার জন্য কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে পতিত ফ্যাসিস্ট দলের পালিয়ে যাওয়া প্রতিনিধিদের স্থলে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ খাত সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করেছে। এ সময় রাজনৈতিক নেতাদের জুলাইয়ের স্পিরিট ধারণ করে রাজনীতির গুনগত পরিবর্তনের লক্ষ্যে বিব্রতকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন গণতন্ত্রের অন্যতম শর্ত, একমাত্র শর্ত নয়। বিগত সরকার প্রথমবার অত্যন্ত জনপ্রিয় হিসেবেই নির্বাচিত হয়ে এসেছিল। পরে বিতর্কিত নির্বাচনে হলেও তারা নির্বাচন প্রক্রিয়ায় এসেছিল। কিন্তু দুর্নীতি ও দুঃশাসনের কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই, যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার পর্যন্ত পালিয়ে গেছে। এটি প্রমাণ করে দেশে গণতন্ত্র ও স্থানীয় সরকার ব্যবস্থা কতটুকু দুর্বল ছিল। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় ভয়াবহ দুর্নীতি ছিল। বর্তমান সময়ে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে সরকারি কর্মকর্তারা চালাচ্ছেন। এ অবস্থায় দুর্নীতি নেই তা বলার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে ড. ইউনূস সরকার এ খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। সংস্কার কমিশন তার রিপোর্ট জমা দিয়েছে। এখন ঐক্যমত কমিশন তা বিবেচনা করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সিটি করপোরেশন, পৌরসভার প্রশাসকসহ স্থানীয় সরকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার