নিক্সন চৌধুরীর সহযোগী কারাগারে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫
১০:৩৭ পূর্বাহ্ণ
143 ভিউ

আরও খবর

নিক্সন চৌধুরীর সহযোগী কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ | ১০:৩৭ 143 ভিউ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নিক্সন চৌধুরীর সহযোগী মামুন শিকদারকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) বেলা ৩টার সময় তাকে ফরিদপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। মামুন বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন। গ্রেফতার মামুন শিকদার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের মৃত মজিবুর শিকদারের ছেলে। ভাঙ্গা থানার মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর রাতে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া এক্সপ্রেসওয়ে সড়কের পাশে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনার পরের দিন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীকে আসামি করা হয়। মামলায় মামুন শিকদার এজাহারভুক্ত আসামি ছিলেন। পুলিশ জানায়, মামুন শিকদার গত ৫ আগস্টের পর ভাঙ্গা থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে হামলা, প্রতারণা, চাঁদাবাজিসহ ভাঙ্গা থানায় কয়েকটি মামলা রয়েছে। স্থানীয়রা জানায়, মামুন শিকদার ছিলেন নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ। তিনি এলাকায় আধিপত্য বিস্তার করতেন। বালু ব্যবসা, জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন তিনি। এ বিষয় ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার এলাকা থেকে মামুন শিকদারকে গ্রেফতার করা হয়। তিনি বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। সোমবার বেলা ৩টার সময় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে