নামগঞ্জের দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন – বর্ণমালা টেলিভিশন

নামগঞ্জের দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ May, ২০২৫ | ১১:০৩ 210 ভিউ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। নিহত হোসেন মিয়া (১২) দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। ঘাতক হোসাইন আহমেদ একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে। সোমবার বিকালে দোয়ারাবাজার উপজেলা সদরে ঘটনাটি ঘটে। জানা যায়, টাকা ধার না দেওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। টাকা না পেয়ে এক পর্যায়ে বন্ধু হোসাইন আহমেদ অপর বন্ধু হোসেন মিয়ার পেট ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহতের মা ফাতেমা বেগম বলেন, ঘটনার দিন বিকালে আমার ছেলে হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে স্থানীয় বাজারে সওদা করতে যায়। সন্ধ্যায় একই গ্রামের হোসাইন আমার ছেলে হোসেনের কাছে টাকা ধার চায়। টাকা না দিলে হোসাইন জোর করে টাকা ছিনিয়ে নিতে চাইলে আমার ছেলে হোসেন সেখান থেকে দৌড়ে সরে যেতে যায়। এতে আরো ক্ষিপ্ত হয়ে দৌড়ে আমার ছেলের পেট ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হোসাইন। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ