নাচোলে বাগান পরিদর্শন রাষ্ট্রদূতের বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী চীন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫
১০:৩৩ পূর্বাহ্ণ
140 ভিউ

আরও খবর

নাচোলে বাগান পরিদর্শন রাষ্ট্রদূতের বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ | ১০:৩৩ 140 ভিউ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রপ্তানিযোগ্য আমের বাগান সোমবার ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি উত্তম কৃষিচর্চার (গ্যাপ) মাধ্যমে চাষ করা আম দেখে মুগ্ধ হয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশের এ উদ্যোগের তিনি প্রশংসা করেন। এসব আম তার দেশে আমদানির ব্যাপারে আগ্রহও প্রকাশ করেছেন রাষ্ট্রদূত। চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সুস্বাদু মিষ্টি আম তারা চীনের বাজারে আমদানি করতে চান। তাই বাংলাদেশের নিরাপদ ও সুস্বাদু আমের উত্পাদন কার্যক্রম দেখতে বাগান পরিদর্শনে এসেছেন তিনি। চলতি বছর তারা বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম চীনের বাজারে আমদানি করতে আগ্রহী। চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সুস্বাদু ও সম্ভাবনাময় আম রপ্তানি বৃদ্ধির লক্ষে কৃষি মন্ত্রণালয় নানাবিধ উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে। এ লক্ষ্যে উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ আমের উত্পাদন কার্যক্রম চীনা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরতে বাগান পরিদর্শনের এই উদ্যোগ। তিনি বলেন, চীন চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে। বাগান পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে চীনের একটি প্রতিনিধি দলের কর্মকর্তারা ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক