নরসিংদীতে স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ আগুন – বর্ণমালা টেলিভিশন

নরসিংদীতে স্পিনিং মিলের তুলার গোডাউনে ভয়াবহ আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ | ৬:১৬ 64 ভিউ
নরসিংদীর মাধবদীতে এন আর স্পিনিং মিলের বিশাল তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুদামের বড় অংশ পুড়ে গেছে। শনিবার দিবাগত (৬ ডিসেম্বর) রাত ১০টা ৫ মিনিটে আগুন লাগার পর রাত ৩টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, হঠাৎ মিল এলাকার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। তুলা থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। এসময় খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ও নারায়ণগঞ্জের চারটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দমকলকর্মীদের পাশাপাশি মিলের শ্রমিক ও স্থানীয়রাও পানি ঢেলে আগুন ঠেকানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের লেলিহান শিখা ক্রমেই আরও বাড়তে থাকে। এন আর স্পিনিং মিলের ডিজিএম (অ্যাকাউন্টস) ফারুকুজ্জামান জানান, গুদামের ঠিক পাশে থাকা একটি বিদ্যুতের তার গাছে ঘষা খেয়ে স্পার্ক হয়। সেই স্ফুলিঙ্গ তুলার ওপর পড়তেই কয়েক সেকেন্ডের ব্যবধানে আগুন গুদামের ভেতর ছড়িয়ে পড়ে। তিনি বলেন,আগুন এত দ্রুত ছড়াবে কেউ ভাবতেই পারেনি। আমরা সঙ্গে সঙ্গে শ্রমিকদের বের করে দিই। কিন্তু চোখের সামনে কয়েক কোটি টাকার তুলা আর সুতা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিছুই করার নেই। মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান বলেন, তুলা থাকার কারণে আগুন ধরে রেখেছে। চারটি ইউনিট কাজ করছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৩টা) গুদামের আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে, দমকলকর্মীরা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা