নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে সনদ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ। – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫
৩:৫২ অপরাহ্ণ
148 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে সনদ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ।

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ৩:৫২ 148 ভিউ
নওগাঁ সদর উপজেলার ভীমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসাদুল্লাহর বিরুদ্ধে সনদ বাণিজ্যের অভিযোগ উঠেছে। লেখাপড়া না জানলেও টাকার বিনিময়ে এই শিক্ষকের কাছে মিলছে অষ্টম, নবম শ্রেণী পাসের প্রত্যয়ন। আর এই প্রত্যয়নগুলো ব্যবহার করে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা গ্রহণ করছেন লেখাপড়া না জানা অনেকেই। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট দাখিল করা হয়েছে। অভিযোগসূত্রে জানা গেছে, শিক্ষক আসাদুল্লাহ বিভিন্ন উপজেলার লোকজনকে ঐ প্রতিষ্ঠানে লেখাপড়া না করলেও অর্থের বিনিময়ে অষ্টম ও নবম শ্রেণির সনদপত্র প্রদান করেন। অভিযোগকারীদের মতে, শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ বা উপস্থিতি যাচাই না করেই এই ধরনের সনদ প্রদান শিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক আসাদুল্লাহ অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করে বলেন, "অনেক শিক্ষার্থী লেখাপড়ায় আগ্রহী নয়, তবে তারা গার্মেন্টস, ড্রাইভিং বা বিভিন্ন চাকরির প্রয়োজনে সনদ চায়। মানবিক বিবেচনায় আমি তাদের সহযোগিতা করি। আর এতে সামান্য কিছু হাদিয়া বা অর্থ গ্রহণ করা হয় এটা মানবিকতা থেকেই করা হয় ।" তবে স্থানীয়দের দাবি, এটি নিছক ‘সহযোগিতা’ নয় বরং দীর্ঘদিন ধরে চলে আসা একটি আর্থিক লেনদেন নির্ভর অনৈতিক চক্র, যা প্রকৃত শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের সুনামকেও ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী বলেও তারা উল্লেখ করেন। নওগাঁ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াসিউর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নওগাঁর নিকট সদর উপজেলার ভীমপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে সনদ বাণিজ্য ও অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ হয়েছে শুনেছি। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন না করলে তাকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যয়ন দেওয়ার কোন বিধান নেই। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরেজমিন অনুসন্ধানে আরও জানা যায়, অতীতেও শিক্ষক আসাদুল্লা শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ আত্মসাৎ এবং এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার দায়ে শাস্তিস্বরূপ সাময়িক বরখাস্ত হয়েছিলেন। এলাকাবাসী ও অভিভাবক সমাজ দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে কেউ শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করার সাহস না পায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ