দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষা দিতে আসেনি ১৭৫৭ জন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ জুলাই, ২০২৫
১০:৪৬ পূর্বাহ্ণ
156 ভিউ

দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষা দিতে আসেনি ১৭৫৭ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ | ১০:৪৬ 156 ভিউ
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অনুপস্থিতির হার বেড়েই চলেছে। মঙ্গলবার (১ জুলাই) দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ২১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত ইংরেজি প্রথমপত্র বিষয়ের পরীক্ষা দিতে আসেনি ১ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ১ দশমিক ৭১ শতাংশ। এর আগে ২৯ জুন অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ এবং ২৬ জুন অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ। এদিকে মঙ্গলবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ৬ পরীক্ষার্থী। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, এইচএসসি পরীক্ষায় মঙ্গলবার অনুষ্ঠিত ইংরেজি প্রথমপত্র বিষয়ে রংপুর বিভাগের ৮টি জেলার ২১৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ৮৯৪ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১ হাজার ১৩৭ জন। অর্থাৎ পরীক্ষা দিতে আসেনি ১ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী। এদের মধ্যে দিনাজপুর জেলার ৪৭টি কেন্দ্রে মোট ২০ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩৩৯ জন, ঠাকুরগাঁও জেলার ১৯টি কেন্দ্রে ৮ হাজার ৭০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫০ জন, পঞ্চগড় জেলার ১২টি কেন্দ্রে ৬ হাজার ২৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪১ জন, রংপুর জেলার ৪১টি কেন্দ্রে ২৩ হাজার ৩০২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৬ জন, গাইবান্ধা জেলার ৩০টি কেন্দ্রে ১৪ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৭ জন, নীলফামারী জেলার ২৪টি কেন্দ্রে ১২ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৯ জন, কুড়িগ্রাম জেলার ২৭টি কেন্দ্রে ১০ হাজার ৫১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৮ জন এবং লালমনিরহাট জেলার ১৩টি কেন্দ্রে ৬ হাজার ৯১৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৪৭ জন। এর আগে ২৬ জুন অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ২৯১ জন এবং ২৯ জুন অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থী। এদিকে মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠিত ইংরেজী প্রথমপত্র বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে ঠাকুরগাঁও জেলায় বহিষ্কার হয় ৪ জন পরীক্ষার্থী এবং গাইবান্ধা জেলায় বহিষ্কার হয় ২ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার বৃদ্ধির বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, পরীক্ষা শেষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অনুপস্থিতির কারণ লিখিতভাবে জানতে চাওয়া হবে। তখন প্রকৃত কারণ জানা যাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য