দাবি না মানলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি – বর্ণমালা টেলিভিশন

দাবি না মানলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ October, ২০২৫ | ৮:৫৫ 142 ভিউ
২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অনশনে বসেছেন। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ কর্মসূচি শুরু করেন। দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন জারি করা না হলে শিক্ষক, শিক্ষক পরিবার ও শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তারা আরও বৃহৎ আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে তারা স্থগিত হওয়া প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির বিষয়ে পুনর্বিবেচনা করছেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এসব তথ্য নিশ্চিত করেছেন। অধ্যক্ষ দেলাওয়ার বলেন, আমরা এখন পর্যন্ত সুস্থভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকার নিজস্ব সিদ্ধান্তে অটল রয়েছে। সরকার যদি অবস্থার পরিবর্তন না করে-তাহলে আমরা বাধ্য হয়ে আরও কঠোর আন্দোলনে যাব। আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা এর আগে শুক্রবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেন। সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আবার তারা শহীদ মিনারে ফিরে আসেন। বিক্ষোভ সমাবেশ থেকে শনিবার (আজ) কালো পতাকা মিছিল করার ঘোষণা দেওয়া হয়। সরেজমিন গিয়ে দেখা যায়, দুই শতাধিক শিক্ষক জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে বাড়তে থাকে তাদের উপস্থিতি। সেখানে শিক্ষকদের ‘নেব না, নেব না, ৫০০ টাকা নেব না’, যাব না, যাব না, বাড়ি ফিরে যাব না’, ‘২০ শতাংশ বাড়ি ভাড়া, দিতে হবে দিতে হবে’, ‘বাংলার শিক্ষক, এক হও, এক হও’, ‘শিক্ষকদের সঙ্গে প্রহসন, মানি না মানি না’সহ নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। শিক্ষকরা বলছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি নিয়ে সরকার গড়িমসি করছে। ফলে টানা আন্দোলনে থাকলেও সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন সরকারের ওপর চাপ সৃষ্টি ছাড়া তাদের অন্য কোনো পথ নেই। তারা দাবি আদায় করেই বাড়ি ফিরতে চান। দাবি না মানা ও সরকার প্রজ্ঞাপন না দেওয়ায় দুপুর ২টার পর শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। শিক্ষক নেতা দেলাওয়ার হোসেন বলেন, আমরা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। কিন্তু আমাদের যৌক্তিক দাবি বারবার উপেক্ষা করা হলে আমরা তিন দফা থেকে সরে এসে এক দফায় যেতে বাধ্য হব। তাই অবিলম্বে আমাদের তিন দফা দাবি মেনে সরকারকে প্রজ্ঞাপন জারি করতে হবে। মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন। কিন্তু সেখানে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ এবং ধাওয়া পালটা-ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যান তারা। পুলিশি বাধার মুখে তারা অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর মঙ্গলবার ও বুধবার ‘মার্চ টু সচিবালয়’ এবং শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করেন তারা। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টার আমন্ত্রণ শিক্ষা মন্ত্রণালয়ে যান ১৬ সদস্যের শিক্ষক প্রতিনিধিদল। বৈঠক থেকে বেরিয়ে শিক্ষা উপদেষ্টা তাদের সঙ্গে প্রহসনমূলক আচরণ করেছেন বলে অভিযোগ তোলেন। ঘোষণা দেওয়া হয় আন্দোলন চালিয়ে যাওয়ার। সেই ঘোষণার অংশ হিসাবে অনশন কর্মসূচির পর আজ শনিবার তারা কালো পতাকা মিছিল করবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২ হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫ ইন্দোনেশিয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার মানুষ হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের ফ্রান্সে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ নিষিদ্ধ শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার জ্বালানি তেলের দামে বড় লাফ সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায় আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯৭ শতাংশ কাজ শেষে কেন বাতিল হলো বিআরটি, এতে লাভ না ক্ষতি? শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয় পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক