দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬
৫:১৪ পূর্বাহ্ণ
28 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬ | ৫:১৪ 28 ভিউ
ফেনীর ছাগলনাইয়া দলীয়কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন সিদ্দিকীকে (৪৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ৩১শে জুলাই, শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেল থেকে তাকে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলাসহ বহু অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের। তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। জানা গেছে, বালু মহালের টাকা নিয়ে বিরোধের জেরে গত ২৫শে জুলাই মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলা পরিষদের সামনে পৌর বিএনপির সদস্য রিয়াজ উদ্দিন টিপুকে গুলি করে ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন সিদ্দিকী ও তার সহযোগীরা। এ ঘটনায় পরদিন মামলা করেন আহত বিএনপি নেতা। বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের টিপুর ভাষ্য, ৩০ জন অস্ত্রধারী ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে তাকে হত্যা করতে চেয়েছিলেন আলমগীর সিদ্দিকী। তবে মামলাটি মিথ্যা দাবি করে ২৮শে জুলাই ছাগলনাইয়ায় মানববন্ধন করেন আলমগীরের অনুসারীরা। মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন আলমগীর হোসেন সিদ্দিকী। তিনি উপজেলার উত্তর লাংগলমোড় গ্রামের আমির হোসেন লাকী। ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকা ৭টার দিকে ঢাকার শাহজাহানপুর এলাকার হোটেল গ্র্যান্ড সার্কেল ইন হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিনিয়র সহকারি পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম বলেন, ধৃত আলমগীর সিদ্দিকীর বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন, অপহরণ, সাংবাদিককে হত্যাচেষ্টাসহ বহু অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে