তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
৭:৪২ অপরাহ্ণ
98 ভিউ

তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৪২ 98 ভিউ
আমরা খুশি তো, আমরা খুব খুশি, আব্বা। আমার আব্বা আসছে, সৎ লোক আসছে’—মীর আহমাদ বিন কাসেম আরমানকে জড়িয়ে ধরে কথাগুলো বলছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সানজিদা ইসলাম তুলির মা হাজেরা খাতুন। শনিবার ( ১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শাহীনবাগে বিএনপি প্রার্থী সানজিদা তুলির মায়ের সঙ্গে দেখা করতে যান ঢাকা-১৪ আসনে জামায়াতের বিজয়ী প্রার্থী মীর আহমাদ। সানজিদা তুলি গুমের শিকার বিএনপি নেতা সাজেদুল হক সুমনের ছোট বোন। তিনি গুমবিরোধী সংগঠন মায়ের ডাকের সংগঠক। বলপূর্বক গুমের শিকার হয়ে দীর্ঘদিন গুম থাকার পর ২০২৪ সালে গণ–অভ্যুত্থানের পর ফিরে আসেন মীর আহমাদ। সানজিদা তুলির পরিবারের সঙ্গে মীর আহমাদের ভালো সম্পর্ক রয়েছে। যদিও নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গতকাল সংবাদ সম্মেলন করেছিলেন সানজিদা তুলি। সানজিদা তুলির মায়ের সঙ্গে দেখা করে মীর আহমাদ বলেন, আমি যখন গুম থেকে বের হয়ে আসি, আমার পরিবারের কাছে জানতে চাই, তোমরা কেমন ছিলে? সবার আগে তাঁদের কাছে যে নাম শুনতে পাই, সেটি হলো মায়ের ডাক। পরিবারের সঙ্গে যখন কেউ যোগাযোগ রাখেনি, তখন এই মায়ের ডাক, সুমন ভাইয়ের পরিবার যোগাযোগ রেখেছিল। মীর আহমাদ বলেন, এই পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক রাজনীতির অনেক ঊর্ধ্বে। আমি আজীবন কৃতজ্ঞ থাকব এই পরিবারের নিকট। আমি আজকে সবার আগে দোয়া নিতে এসেছি। এ সময় সানজিদা তুলির মা হাজেরা খাতুন বলেন, এখন আমার সুমনকে বের করতে হবে। এটা আমার আবদার। মীর আহমাদ বলেন, সুমন ভাইয়ের গুমের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে গ্রেপ্তার করা হয় নাই। সুমন ভাইয়ের পরিবার সুনির্দিষ্টভাবে অপরাধীদের নাম জানেন। সুমন ভাইয়ের মতো শত শত পরিবার এখনো জানতে পারেনি তাদের সন্তানের সাথে কী হয়েছে। গুমের এই ভুক্তভোগী আরও বলেন, সুমন ভাইয়ের আম্মা এবং বোন মারুফা আপা, আঁখি আপা, তুলি আপা; তারা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা। কীভাবে ফ্যাসিস্টের চোখের দিকে চোখ রেখে অধিকারের কথা বলতে হয়, সেটা এই মায়ের ডাক এবং মায়ের ডাকের প্রতিষ্ঠাতা সুমন ভাইয়ের আম্মা দেখিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?