তজুমদ্দিনে আরও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

তজুমদ্দিনে আরও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ | ৯:৫৯ 122 ভিউ
ভোলার তজুমদ্দিনে আরও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার ওই নারী তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দেন বলে জানান ওসি মো. মহব্বত খান। এদিকে তজুমদ্দিন উপজেলায় একের পর এক ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় রাজনৈতিক দলের নেতাকর্মীদের জড়িত থাকার বিষয় নিয়ে চলছে সমালোচনা। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের লাগাম টেনে না ধারার কারণে এমনটা হচ্ছে বলেও মনে করেন তারা। অভিযোগ রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পর তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চরগুলোতে নতুন ব্লক লিডারদের হাতে গণধর্ষণের শিকার হয়েছেন বহু নারী। ওই সব ঘটনা ভয়ে প্রকাশ করতে পারেননি নিরীহ চরবাসী। উপজেলা পর্যায়ের দলের শীর্ষ নেতারা জেনেও চুপ থাকেন। উল্টো শেল্টার দেন চরের আতংক ব্লক লিডারদের। এ নিয়ে ক্ষোভ জানান তজুমদ্দিন প্রেস ক্লাবের সভাপতি ফখরে আজম পলাশসহ বিএনপির অনেক ত্যাগী নেতারা। তজুমদ্দিন থানার ওসি জানান, একের পর এক ঘটনা নিয়ে তাদের ঘুম হারাম হচ্ছে। অভিযুক্তদের আটকে পুলিশ চরাঞ্চলে ছুটে বেড়াচ্ছে। রোববার যে নারী থানায় অভিযোগ করেন, তিনি লেখা পড়া না জানা এক নারী। কবে তার ওপর নির্যাতন হয়েছে ওই তারিখ সঠিকভাবে বলতে না পারলেও জানান- ঈদের তিন দিন পর রাতে তাকে ধর্ষণ করে অভিযুক্তরা। উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ওই নারীর বাড়ি। অভিযুক্তদের বাড়িও সেখানে। গত ঈদুল আজহার তিন দিন পর (আনুমানিক ১০ জুন) রাত ১২টার পর টয়লেটে যেতে ঘর থেকে বেড় হলে অভিযুক্ত গিয়াস উদ্দিন ও মো. রাসেল জোরপূর্বক তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। একই সঙ্গে ভিডিও করে। ওই ভিডিও দেখিয়ে হুমকি দেয়, কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। অভিযুক্ত গিয়াস উদ্দিন (পেশায় রাজমিস্ত্রি) ও মো. রাসেল দুইজনই নিজেদের নির্দোষ দাবি করে জানান, তারা বিএনপি কর্মী। যে নারী তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, ওই নারীর চরিত্র খারাপ। গত বছর তাদের দুজনের ওপর হামলা করে আওয়ামী লীগ ক্যাডাররা। ওই সময় হাসপাতালে দেখতে এসে সাবেক এমপি নূরন্নবী চৌধুরী শাওন ১০ হাজার টাকা দেন। আওয়ামী লীগে যোগ দিতে বলেন। পরে শাওনের দলে যোগ না দিয়ে শাওনের বিপক্ষে ইঞ্জিনিয়ার নোমানের পক্ষে কাজ করেন। ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলে তারা বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকেন। তাদের ফাঁসানোর জন্য ধর্ষণের অভিযোগ করা হয়েছে বলে দাবি গিয়াস ও রাসেলের। অপরদিকে ওই নারীর একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে নারী দাবি করেন, গিয়াস যখন তাকে জোরপূর্বক ধর্ষণ করছিল। তখন রাসেল মোবাইল ফোনে ভিডিও করছিল। এভাবে তারা একে অপরের সময় ভিডিও করে। অনেক অনুরোধ করার পরও এদের হাত থেকে নিস্তার পাননি। ধর্ষণের বিষয় কাউকে জানালে, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেলিং করছিল কয়েক দিন। ওই নারীর ভাই জানান, ওদের শেল্টারদাতাকে শুক্রবার (৪ জুলাই) বিএনপির ইউনিয়ন সম্পাদক পদ থেকে ও প্রাথমিক সদস্য থেকে বহিষ্কারের পর আমার বোন মুখ খুলতে সাহস পান। রোববার থানায় গিয়ে তারা গিয়াস ও রাসেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। ওসি জানান, অভিযোগ পেয়েই আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ শুরু করেছে। অভিযুক্তদের খুঁজতে পুলিশ টিম অভিযানে নেমেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন