ঢলের পানির তোড়ে ভেঙে গেল সড়ক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৫
১০:৫৮ পূর্বাহ্ণ
128 ভিউ

ঢলের পানির তোড়ে ভেঙে গেল সড়ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ১০:৫৮ 128 ভিউ
চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে হাতিয়ার খালের পাড়সংলগ্ন রোস্তমের পাড়া সড়ক, দক্ষিণ আধুনগর হিন্দুপাড়ায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এছাড়া সিকদারপাড়া গ্রামেও হাতিয়ার খালের পাড় ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। সরেজমিন পরিদর্শনে স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে হাতিয়ার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। চলতি মৌসুমে টানা বর্ষণে পাহাড়ি ঢলের পানি খালে বিপৎসীমা অতিক্রম করলে শুরুতে হাতিয়ার খালের পাড়ে ভাঙন দেখা দেয়। একপর্যায়ে খালপাড় ঘেঁষা রোস্তমেরপাড়া সড়কটির ৪০ থেকে ৫০ ফুট লম্বা সড়ক ভেঙে বিলীন হয়ে লোকালয়ে পানি প্রবেশ করে ঘরবাড়ি ডুবে যায়। অন্যদিকে দক্ষিণ আধুনগর হিন্দুপাড়া গ্রামে হাতিয়ার খালের পাড় ও সিকদারপাড়া গ্রামে পাড় ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে পুরো গ্রাম পানিবন্দি হয়ে পড়ে। স্থানীয় আব্দুর রহমান বলেন, সড়ক ভেঙে সব পানির ধাক্কা আমার বসতবাড়িতে লেগেছে। বাড়িতে পানি প্রবেশ করে এখন বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। চলমান বর্ষণ থাকলে বাড়ি ভেঙে পানির সঙ্গে চলে যাবে। আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, হাতিয়ার খালে পানি বেড়ে যাওয়ায় তিনটি স্পটে পাড় ঘেঁষে রাস্তা ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এছাড়া রুস্তমেরপাড়া সড়কের একাংশ ভেঙে বিলীন হয়ে যায়। যার ফলে স্থানীয়দের জনদুর্ভোগ বেড়েছে। খুব শীঘ্রই মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান বলেন, টানাবর্ষণে আধুনগরের হাতিয়ার খালে ভাঙন বেশি হয়েছে। এছাড়া আধুনগর রোস্তমেরপাড়া সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শুনেছি। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খালপাড় মেরামত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’