ট্রেন চালু হলেও ভোগাচ্ছে শিডিউল বিপর্যয় – বর্ণমালা টেলিভিশন

ট্রেন চালু হলেও ভোগাচ্ছে শিডিউল বিপর্যয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ | ৬:৫৩ 157 ভিউ
সরেজমিনে স্টেশনে গিয়ে কথা হয় আরাফাত নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয় হচ্ছে। তারপরও স্বস্তির খবর ট্রেন চলাচল শুরু হয়েছে, এটা স্বাভাবিক থাকলেই আমরা যাত্রীরা খুশি। আজিজুল হাকিম নামের আরেক যাত্রী বলেন, আমি জামালপুর যাওয়ার জন্য স্টেশনে আসি। তবে শিডিউল বিপর্যয়ের কারণে প্রায় একঘণ্টা স্টেশনে বসে থাকতে হয়েছে। শিডিউল বিপর্যয়ের কারণে আমার মতো বহু যাত্রী ভোগান্তিতে পড়েছেন। তবে আশা করছি, এই ভোগান্তি দ্রুত নিরসন হবে। রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ময়মনসিংহ কেওয়াটখালী শাখার অতিরিক্ত সম্পাদক মো. হানিফ বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় নিয়ে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আশা করছি, আমাদের ন্যায্য অধিকার মাইলেজ পুনর্বহাল অচিরেই হবে। ময়মনসিংহ অঞ্চলে ২৮ জোড়া ট্রেন চলাচল করে। এতে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে প্রায় ৬ হাজার যাত্রী যাতায়াত করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪