টেন্ডারের আগেই মাছবাজার দখলে নিয়ে চাঁদা আদায় দুই বিএনপি নেতার – বর্ণমালা টেলিভিশন

টেন্ডারের আগেই মাছবাজার দখলে নিয়ে চাঁদা আদায় দুই বিএনপি নেতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ | ১০:২১ 104 ভিউ
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) একটি মাছ বাজারের টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে মাত্র। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ (২৯ এপ্রিল) থেকে ফরম বিক্রি শুরু হওয়ার কথা। কিন্তু এর আগেই চট্টগ্রামের বৃহৎ এই মাছ বাজারটি (চাক্তাই নতুন ফিশারি ঘাট) দখলে নিয়েছেন বিএনপির দুই নেতা। মাছ বাজারের দুই পাশে ঝুলিয়ে দিয়েছেন তাদের ছবি সংবলিত সাইনবোর্ড। বিএনপির আলোচিত এই দুই নেতা হচ্ছেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী আছু ও মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা ও ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নবাব খান। শুধু সাইনবোর্ড লাগিয়ে কাজ শেষ করেননি। সেখানে উল্লেখ করা হয়েছে চসিকের একটি স্মারক নম্বরও। তারা যে সাইনবোর্ড ঝুলিয়েছেন সেখানে দুজনের ছবি ছাড়াও সবার ওপরে দেওয়া হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিও। মাছবাজারে সাইনবোর্ড টানানো দুই বিএনপি নেতা ডা. শাহাদাতের অনুসারী বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মাছবাজার দখলের এই ঘটনায় ঘাটের সাধারণ মৎস্যজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। দখল-বেদখলে জীবিকা হারানোর আশঙ্কা করছেন অনেকেই। তবে আলোচ্য দুই বিএনপি নেতা দাবি করেছেন মেয়রের মৌখিক নির্দেশেই তারা সাইনবোর্ড ঝুলিয়ে টাকা আদায় শুরু করেছেন। চসিক সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল দুইটি দৈনিকে চট্টগ্রাম সিটি করপোরেশন তাদের আওতাধীন পাঁচটি ফেরি ও ফিশারি ঘাট বাংলা ১৪৩২ সনের অবশিষ্ট সময়ের জন্য ইজারা দিতে দরপত্র আহ্বান করে। ফেরি ঘাটগুলো হচ্ছে-সল্টগোলা ঘাট, ফিশারি ঘাট, চাক্তাই খালের পাশে পান ঘাট থেকে গইজ্জের ঘাট, পতেঙ্গা চাইনিজ ঘাট ও চাক্তাই লবণ ঘাট। এসব ফেরি ঘাটের ফরম সংগ্রহ করার জন্য তারিখ নির্ধারণ করা হয় ২৯ এপ্রিল (আজ মঙ্গলবার)। দরপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয় ৩০ এপ্রিল। সরেজমিন দেখা গেছে, একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে ফিশারি প্রবেশের মুখে এবং আরেকটি টাঙানো হয়েছে ফিশারি ঘাটের পেছনের অংশে যেখানে মাছের ট্রলার নোঙর করে। চট্টগ্রামের বড় মাছ বাজার এটি। সাইনবোর্ডে লেখা রয়েছে-চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃক ইজারাকৃত। এস্টেট শাখা রাজস্ব বিভাগ। স্মারক নম্বর : ৪৬.১১.১৬০০.০০৩. ১৮.০০২.২৫। চাক্তাই ঘাট, (নতুন মাছ বাজার) চাক্তাই, বাকলিয়া, চট্টগ্রাম। সাইনবোর্ডের এক পাশে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী আছু ও অপরপাশে মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা ও ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নবাব খানের ছবি রয়েছে। একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন- পান দোকান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গণহারে চাঁদা আদায় করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে ফেরিঘাটের ইজারা নিয়ে নানা অনিয়ম চলে আসছে। গত বছরও নির্দিষ্ট সময়ে টেন্ডার দিতে পারেনি ঘাটগুলো। প্রতিবছর চৈত্রসংক্রান্তির আগেই চসিক মালিকানাধীন ফেরিঘাট পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। গত বছরও রাজস্ব বিভাগ ইজারা দেওয়ার কার্যক্রম শুরু করেছিল। কিন্তু ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১৫১৬৩/২৩ নম্বর মামলার আদেশ মোতাবেক ইজারা কার্যক্রম স্থগিত করে চসিক কর্তৃপক্ষ। তবে অভিযোগ উঠেছে, এটি চসিকেরই কৌশল। অভিযোগকারীরা বলছেন, মামলাটি হয়েছে চসিকের রাজস্ব বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এবং পুরোনো ইজারাদারের আঁতাতের মাধ্যমে। ইজারা না দিয়ে খাসকালেকশনে রাজস্ব আদায় করা হলে চসিকের অগোচরে কোটি টাকার রাজস্ব হাতিয়ে নিতে পারবে। সাবেক মহানগর বিএনপির উপদেষ্টা ও ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নবাব খান বলেন, ছাত্র-আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর ১৫-২০ দিন পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আমাকে আর চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম সধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী আছুকে টাকা আদায়ের দায়িত্ব দেন। আমরা ঠিকাদার নই। সাইনবোর্ডে ঠিকাদার উল্লেখ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঠিকাদার উল্লেখ করা আমাদের ভুল হয়েছে।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের ভূসম্পত্তি কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন পাঁচটি ফেরিঘাটে বাংলা ১৪৩২ সনের অবশিষ্ট সময়ের জন্য দরপত্র আহ্বান করে। এসব ফেরিঘাটের ফরম সংগ্রহ করার জন্য তারিখ নির্ধারণ করা হয় ২৯ এপ্রিল (আজ মঙ্গলবার)। দরপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয় ৩০ এপ্রিল। টেন্ডার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। ঠিকাদার সেজে কেউ সাইনবোর্ড তোলার বিষয়টি আমার জানা নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা: এক বছরেই ১৪৫ কোটি ইউরোর বাজার হারাল বাংলাদেশ আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’