জ্যাম এড়াতে জেনে নিন মঙ্গলবার রাজধানীর কোথায় কোন কর্মসূচি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৮ অক্টোবর, ২০২৫
৯:৩০ পূর্বাহ্ণ
87 ভিউ

জ্যাম এড়াতে জেনে নিন মঙ্গলবার রাজধানীর কোথায় কোন কর্মসূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৫ | ৯:৩০ 87 ভিউ
রাজধানীতে প্রতিদিন সড়কে বের হলেই নানান কারণে পড়তে হয় যানজটে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মসূচির কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ সড়ক স্থবির হয়ে যায়। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কী কর্মসূচি আছে, তা জেনে নিলে ভোগান্তি অনেকটাই কমানো যায়। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সকাল ১০টায় বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট (বিএডব্লিউটি)-ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিবেশ উপদেষ্টার কর্মসূচি সকাল ১০টায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ৮ম সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলরে পক্ষে সভাপতিত্ব করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ ভবনের পরিবেশ অধিদপ্তর অডিটোরিয়ামে দুপুর ২টায় ‘জনগণের নেতৃত্বে নীতি প্রণয়ন: কপ৩০-এ বাংলাদেশের অবস্থান’ প্রকাশ শীর্ষক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। এই অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারক, সরকারি প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞসহ বিভিন্ন সিএসও-এর প্রতিনিধিরা অংশ নেবেন। এনসিপির কর্মসূচি ইকোনমিক রিফর্ম সামিট: রাজধানীর লেকশোর হোটেল গুলশানে দুপুর ১২টায় ‘দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং খাদ্য নিরাপত্তা’ বিষয়ে অনুষ্ঠিত হবে ইকোনমিক রিফর্ম সামিট। এতে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিএনপির কর্মসূচি প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা জাতীয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক নেতৃত্বে ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হবে। গুলশানে চেয়ারপারসনের অফিসে বিকেল ৩টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কূটনীতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বিকেল সাড়ে ৪টায় বৈঠক করবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দুপুর ১২টায় একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে ইসি কার্যালয়ে যাবেন। ইকোনমিক রিফর্ম সামিট ২০২৫ রাজধানীর লেকশোর হোটেলে দুপুর ১২টা থেকে ইকোনমিক রিফর্ম সামিট ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুদিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিসহ দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। ডাকসুর কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়াম বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত ‘লগি-বৈঠার লাশতন্ত্র থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান: ২৮শে অক্টোবর প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ আরও অনেকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ