ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৫
১০:৫৭ পূর্বাহ্ণ
156 ভিউ

আরও খবর

ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ১০:৫৭ 156 ভিউ
সুনামগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকায় হৃদয় বণিক নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীর ছুরিকাঘাতে মমিন মিয়া নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত মমিন মিয়া (৫০) শহরের নতুনপাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে এবং ঘাতক হৃদয় বণিক (২২) একই এলাকার রবি বণিকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক হৃদয় বণিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিপংঙ্কর কান্তি দের গ্রুপের একজন সক্রিয় কর্মী ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, হৃদয় বণিক প্রায়ই ধারালো ছোরা নিয়ে চলাফেরা করতেন। মঙ্গলবার বিকালে ঘটনার সময় নতুনপাড়া এলাকায় নিহতের বাসার সামনে দিয়ে হৃদয় বণিক যাওয়ার পথে মমিন মিয়া তাকে ধারালো অস্ত্র নিয়ে চলাফেরা করতে বারণ করেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকটির একপর্যায়ে হৃদয় বণিক তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে মমিনের পেছনে ও সামনে পরপর চারটি কোপ মারে এতে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মমিন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টায় ঘাতক হৃদয় বণিককে নতুনপাড়ার নিজ বাসা থেকে আটক করতে সক্ষম হয়। ঘটনাটি শহরে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ঘাতক হৃদয় বণিককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক হৃদয় বণিক ছাত্রলীগের সদস্য কিনা এ ব্যাপারে তিনি নিশ্চিত নন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান