চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ June, ২০২৫ | ১১:১৪ 215 ভিউ
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে সেলিনা খাতুন (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) সন্ধ্যায় জেলা শহরের বিদিরপুর ভোলাবাগান এলাকায় এই) দুর্ঘটনা ঘটে। নিহত তরুণী শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামের সেলিম রেজার মেয়ে সেলিনা খাতুন (১৯)। সে নবাবগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সেলিনা খাতুন রেললাইনের পাশের রাস্তায় মোবাইলে কথা বলছিল। এরপর হঠাৎ করেই রেললাইন দিয়ে রহনপুরগামী লোকাল ট্রেনের সামনে শুয়ে পড়েন। এসময় তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ ট্রেন চালকের বরাত দিয়ে জানান, রেললাইনের পাশে থেকে ফোনে কথা বলছিল ওই তরুণী। হঠাৎ রেললাইনে শুয়ে পড়ে। এসময় ট্রেন চালক কয়েকবার হর্ন দিলেও সরেনি সেলিনা। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। জিআরপি পুলিশ চাঁপাইনবাবগঞ্জের ফাঁড়ির ইনচার্জ আশিষ সরকার প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য অনুযায়ী জানান, মেয়েটি চলতে চলতে হঠাৎই ট্রেনের সামনে শুয়ে পড়ে এতে কাটা পড়ের নিহত হয়। মৃত্যুের কারণ এখনও জানা যায়নি। তবে গতকাল তার মায়ের সঙ্গে মনমালিন্য হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদরহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এটি ইউডি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল