চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ল কিশোর – বর্ণমালা টেলিভিশন

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ল কিশোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ May, ২০২৫ | ১০:৫৮ 200 ভিউ
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস থেকে ছিটকে পড়ে মো. রিপন নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লোহাগাড়া রুপবানা পাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। আহত রিপন নোয়াখালী হাতিয়া আদর্শ গ্রাম এলাকার মাঈন উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, সকালে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেসের ছাদে করে ভ্রমণ করছিল রিপন। ট্রেনটি লোহাগাড়া স্টেশনে পৌঁছানোর আগে উপজেলার আধুনগর রুপবান পাড়া গ্রামে পৌঁছলে ট্রেনের ছাদ থেকে পড়ে যায় সে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিকা তাসনিন বলেন, সকাল ১০টার দিকে ট্রেনের ছাদ থেকে পড়ে রিপন নামের এক কিশোরকে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি মাথায় প্রচুর আঘাত পেয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ