চট্টগ্রামে চামড়া বিক্রি শুরু, লাভ নিয়ে শঙ্কায় আড়তদাররা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫
১১:২১ পূর্বাহ্ণ
156 ভিউ

চট্টগ্রামে চামড়া বিক্রি শুরু, লাভ নিয়ে শঙ্কায় আড়তদাররা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:২১ 156 ভিউ
চট্টগ্রামের আড়তগুলোতে কুরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি শুরু হয়েছে। শুক্রবার থেকে ঢাকার কয়েকজন ট্যানারি মালিক চট্টগ্রামের বিভিন্ন আড়তে এসে চামড়া কিনেছেন। এদিকে আড়তদারদের অভিযোগ, ঢাকার ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া নিচ্ছেন না। সরকার লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়া ৫৫-৬০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু ঢাকার ট্যানারি মালিকরা চট্টগ্রামের বিভিন্ন আড়ত থেকে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া নিচ্ছেন ৩৮-৪০ টাকায়। এতে চট্টগ্রামের আড়তদার লোকসানের আশঙ্কা করছেন। ঈদুল আজহায় এবার চট্টগ্রামে চার লাখ ১৫ হাজার পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। চামড়াগুলো নগরের আতুরার ডিপো এলাকায় বিভিন্ন আড়তে মজুত আছে। তবে কম দামে চামড়া কিনে লাভের আশা করলেও আড়তদাররা সেগুলো সরকার নির্ধারিত দামে বিক্রি করা নিয়ে শঙ্কায় রয়েছেন। আড়তদাররা জানান, ঢাকার ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধিরা চট্টগ্রামে এসে পূর্ব পরিচিত বিভিন্ন আড়তের পাশাপাশি বিভিন্ন আড়ত ঘুরে ঘুরে দেখছেন। শুক্রবার থেকেই আতুরার ডিপো, মুরাদপুর বিবিরহাট, হামজারবাগের আড়তগুলো ক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে। সর্বশেষ তথানুযায়ী, ঢাকার বেশ কিছু ট্যানারি মালিক এখন চট্টগ্রামে অবস্থান করছেন। শনিবার পর্যন্ত প্রায় ৫০ হাজারের মতো কাঁচা চামড়া বিক্রি হয়েছে। ঢাকার আরএসএম লেদার শুক্রবার ১৫ হাজার চামড়া নিয়েছে। ঢাকার আরও একজন বড় ক্রেতা খোকন ট্যানারি ও পান্না লেদারের মালিক আকবর হোসেন প্রতি বছর ১৫ থেকে ২০ হাজার চামড়া নেন। এ বছরও তিনি সমপরিমাণ চামড়া নেবেন বলে জানা গেছে। ১৯৯০ সালের দিকে চট্টগ্রামে ২২টি ট্যানারি গড়ে উঠেছিল। কিন্তু চামড়ার দরপতনে ব্যবসায় লোকসান ও ইটিপি (বর্জয পরিশোধনাগার) স্থাপন করতে না পারায় ২১টি প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে। বর্তমানে রিফ লেদার নামে একটি প্রতিষ্ঠান টিকে আছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৫০ হাজার চামড়া কিনেছে। এবার চট্টগ্রামে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চামড়া সংগ্রহ করা হয়েছে। ছোট আকারের গরুর চামড়া ৩০০-৪০০ টাকা, মাঝারি আকারের গরুর চামড়া ৫০০-৬০০ টাকা এবং বড় আকারের গরুর চামড়া ৬০০-৭০০ টাকা দরে আড়তদাররা কিনেছেন। মৌসুমি ব্যবসায়ীরা বাড়ি বাড়ি গিয়ে চামড়া সংগ্রহ করেছেন। সেই চামড়া তিন-চার হাত ঘুরে আতুরার ডিপো এলাকার আড়তে আসতে দাম অন্তত দু-তিন গুণ বেড়ে যায়। এদিকে অতিরিক্ত গরমে চট্টগ্রামে ৫০০-৬০০ পিস চামড়া নষ্ট হয়ে গেছে। চামড়ার আড়তদার সাইফুল জানান, চট্টগ্রামে ট্যানারি না থাকায় চামড়া বিক্রির জন্য ঢাকার ট্যানারিগুলোর ওপর নির্ভর করতে হয়। ঢাকায় বর্তমানে ২২৫টি ট্যানারি রয়েছে। এর মধ্যে খোকন লেদার, ভুলুয়া ট্যানারি, সালমা ট্যানারি, মহুয়া ট্যানারি, পান্না লেদারসহ ছোট-বড় প্রায় ২০টি ট্যানারি চট্টগ্রাম থেকে চামড়া কেনে। বেশির ভাগ ট্যানারি মালিক এখনো আসেননি। কাঁচা চামড়া আড়তদার সমিতির নেতা মুসলিম উদ্দিন জানান, সরকার চামড়ার যে দাম নির্ধারণ করে দিয়েছে, সেই দামে ট্যানারি মালিকরা চামড়া নিচ্ছেন না। সরকার লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়া ৫৫-৬০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু ঢাকার ট্যানারি মালিকরা চট্টগ্রামের বিভিন্ন আড়ত থেকে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া নিচ্ছেন ৩৮-৪০ টাকায়। এতে চট্টগ্রামের চামড়ার আড়তদার লোকসানের আশঙ্কা করছেন। আমরা আত্মীয়-স্বজন থেকে টাকা ধার করে চামড়া সংগ্রহ করে থাকি। কিন্তু লাভের মুখ দেখি না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা