কোচের পরিকল্পনায় থাকবেন বাবর-রিজওয়ান? – বর্ণমালা টেলিভিশন

কোচের পরিকল্পনায় থাকবেন বাবর-রিজওয়ান?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ১১:২৭ 131 ভিউ
এ মাসের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ইতোমধ্যে দলও দিয়েছে পিসিবি। মাইক হেসনের সেই দলে নেই বিগ থ্রি—মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। কেন নেই, সেই ব্যাখ্যায় না গিয়ে পাকিস্তানের নতুন সাদা বলের কোচ শুনিয়েছেন ‘নতুন’ পরিকল্পনা। কিউই কোচ স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘দলে থাকতে হলে পারফর্ম করতে হবে।’ পাকিস্তানে প্রথম অ্যাসাইনমেন্টের আগে হেসন খোলাখুলিভাবে জানিয়েছেন, দল নির্বাচনে অভিজ্ঞ কিংবা তারকাতকমা কোনোটি দেখা হবে না। সেই বিষয়টি বিবেচনায় রেখেই বাংলাদেশের বিপক্ষে দল দিয়েছে পাকিস্তান। বুধবার দল ঘোষণার বিবৃতিতে পিসিবি জানিয়েছে, সাম্প্রতিক পারফর্ম ও পিএসএলে দারুণ করা ক্রিকেটারদেরই এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। প্রধান কোচ হেসনও তেমন বলেছেন, যোগ্য যারা তারাই আছেন দলে। সেখানেই বড় বার্তা পেয়ে গেছেন বাবর-রিজওয়ানরা। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হেসন শুনিয়েছেন পরিকল্পনা, ‘আমরা কেমন বা কোন ধরণের ক্রিকেট খেলতে চাই তার ওপর ভিত্তি করে পরিকল্পনা কষা হবে। একবার খেলার ধরন বুঝে গেলে তখন নিশ্চিত ভাবে কিছু নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ কিছু পাব, তারপরে সেই ভূমিকাগুলোকে এমন খেলোয়াড়দের দিয়ে পূর্ণ করতে শুরু করব, যারা সেই বিশ্বাসগুলো পূরণ করতে পারবে।’ শেষ কয়েকটি সাদা বলের টুর্নামেন্টে পাকিস্তান ভালো করতে পারছে না। দলের সিনিয়রদের পারফর্মও বেশ নাজুক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও আছে ঘাটতি। এমন অবস্থায় কয়েকবার কোচ পরিবর্তন করেও লাভের লাভ কিছু হয়নি। এবার নতুন করে এসেছেন হেসন। তিনি অভিজ্ঞ নয়, বরং খেলা পারে এমন দল বেছে নিয়েছেন। নিজের এই কাজটা চ্যালেঞ্জের জানেন হেসন, তবে চ্যালেঞ্জ উতরাতেও চান, ‘নতুন দায়িত্বে যারপরনাই খুশি। আমি বিশ্বাস করি পাকিস্তান ক্রিকেটে দারুণ কিছু ভূমিকা রাখব। সাদা বলের আধুনিক ক্রিকেট খেলতে হবে যা হতে হবে সফল এবং থাকতে হবে জয়ের ধারা। এমন ক্রিকেট আনতে হবে যা ভক্তদের দলকে সমর্থন করার জন্য অনুপ্রাণিত করতে পারে। আমি খুশি, কিন্তু এটাও জানি যে এটি চ্যালেঞ্জিং হবে।’ বাংলাদেশের বিপক্ষে দুটি ভেন্যুতে পাঁচটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্মতিতে সেটি কমে গেছে তিন ম্যাচে। ভেন্যুও বাদ পড়েছে একটি। পরিবর্তিত সিরিজে ২৮ তারিখে প্রথম টি-টোয়েন্টি। সালমান আলী আগাদের বিপক্ষে লিটন ব্রিগেডের পরের দুটি ম্যাচ ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। ঈদের আগে সিরিজ শেষ করার তাড়া ছিল দুই বোর্ডের। তাই কমে এসেছে ম্যাচ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে