কুষ্টিয়া সদরে মানসম্মত শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ জানুয়ারি, ২০২৬
৮:৫২ পূর্বাহ্ণ
161 ভিউ

কুষ্টিয়া সদরে মানসম্মত শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ৮:৫২ 161 ভিউ
শিক্ষা ও শৃঙ্খলার সমন্বয়ে এগিয়ে চলেছে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ কুষ্টিয়া সদর উপজেলায় অবস্থিত এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে জেলার শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহরের একটি সহজ যোগাযোগযোগ্য ও গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটিতে আধুনিক ও যুগোপযোগী পাঠদান পদ্ধতির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে পাঠদান কার্যক্রম পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক এবং অভিভাবক মহলেও প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান শিক্ষা জোরদারকরণ, সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও সামাজিক সচেতনতা অর্জনের সুযোগ পাচ্ছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে ভবিষ্যতে ডিজিটাল ক্লাসরুম, আধুনিক শিক্ষা উপকরণ এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি কুষ্টিয়া জেলার শিক্ষা ক্ষেত্রে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। — মোঃ জিলান হোসেন নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা পদ্মা-যমুনার পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া কারাগারে জন্মের পর মায়ের সঙ্গে কাটল ৭ বছর, অবশেষে মুক্ত মোবাশ্বেরা ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা ‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’ ‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি