কুমিল্লায় বাস উল্টে নিহত ২, আহত ১৫ – বর্ণমালা টেলিভিশন

কুমিল্লায় বাস উল্টে নিহত ২, আহত ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ | ৭:৩৭ 56 ভিউ
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে ২জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির তুরনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ইলিয়াটগঞ্জ হাইয়ে থানার উপ-পরিদর্শক মো. ফজলুর রহমান বলেন, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তুরনিপাড়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে বিপরীতমুখী লাইনে গিয়ে উল্টে যায়। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসও বাসটির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় দুইজন বাসের যাত্রী নিহত হয়েছেন।তাদের পরিচয় এখনও মেলেনি। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সড়কে যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের