নিউজ ডেক্স
আরও খবর
রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ
কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
রাজধানীর একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
বান্দরবানে আগুনে পুড়ল অর্ধশত দোকান-বসতঘর
ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু
কালশীতে বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুরের কালশী এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার রাতে ছয় তলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় তৈরি পোশাকের কারখানা রয়েছে বলে জানা গেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে নেভানোর কাজ শুরু করে। রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, মিরপুর–১২ নম্বর সেকশনের কালশী রোডের ওই ভবনে রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। একে একে সাতটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সতর্কতা হিসেবে আরও কয়েকটি ইউনিট পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ছয় তলা ভবনটির নিচতলায় বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার। কিন্তু কাল সেখানে কোনো অনুষ্ঠান ছিল না। ভবনের ষষ্ঠ তলায় পোশাক কারখানা। সেটিও রাতে বন্ধ ছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি। ষষ্ঠ তলায় আগুন লাগায় শুরুতে নেভানোর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস গিয়ে কাজ শুরু করে। তবে আগুন লাগার আধাঘণ্টা পর তারা পৌঁছায়। আগুনে ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এদিকে আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। বহু কৌতূহলী মানুষ সেখানে ভিড় করে ছিলেন। তাদের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।