একাদশে ৩ পরির্তন, তানজিমের অভিষেক সিরিজ বাঁচানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

একাদশে ৩ পরির্তন, তানজিমের অভিষেক সিরিজ বাঁচানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:৪৫ 125 ভিউ
সিলেট টেস্টে বাংলাদেশের পক্ষে আসেনি ফল। আজ সাদা বলের সিরিজের দ্বিতীয়টিতে তাই টাইগারদের বাঁচামরার লড়াই। হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে আগে বোলিং করবে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। সফরকারী জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে লাল বলের মহারণ। সিলেট টেস্ট থেকে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন। মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ হারিয়েছেন জায়গা। পিএসএল খেলতে যাওয়ার কারণে দলে নেই নাহিদ রানা। তার জায়গায় অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের। দীর্ঘদিন পর দলে ফিরেছেন এনামুল হক বিজয়। স্পিনার নাঈম হাসানকে রাখা হয়েছে বোলিং আক্রমণে। সিরিজে এগিয়ে থাকা জিম্বাবুয়ে সিলেট টেস্ট থেকে এনেছে দুটি পরিবর্তন। তাদের দলেও হচ্ছে একজনের অভিষেক। ভিক্টর নুয়াচি ও নাশা মাভাও’র বদলে দলে জায়গা করে নিয়েছেন তাফাদাওয়া তিসিগা ও অভিষেক হচ্ছে ভিনসেন্ট মাসেকাজ্জার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে কাগজে-কলমে বাংলাদেশ-ই এগিয়েছিল। তবে মাঠের খেলায় বাংলাদেশের এখন এতটাই দুর্দিন চলছে যে, সিলেট টেস্ট শুরুর পর অনেকটা যেন শান্ত বাহিনীকে বলেকয়ে হারিয়েছে জিম্বাবুয়ে। ৩ উইকেটের জয়ে সিরিজে এখন চালকের আসনে শন উলিয়ামসরা। আজ শুরু হয়েছে ৫ দিনের লড়াই। টেস্টটি ড্র হলেও সিরিজ জিতবে জিম্বাবুয়ে। বাংলাদেশের তাই জেতার বিকল্প নেই। বাংলাদেশের একাদশ এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলী, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। জিম্বাবুয়ে একাদশ বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাফাদজওয়া সিগা (উইকেটকিপার), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিনসেন্ট মাসেকেসা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?