এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ – বর্ণমালা টেলিভিশন

এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ | ৭:০০ 80 ভিউ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন শিক্ষার্থী, আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হয়। তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৮৯ হাজার ৬৭১ জন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে এবং গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৩৭৩টি। গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিতভাবে পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮.৪৪ শতাংশ এবং জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪টি। ফলাফল দেখার নিয়ম খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। পাশাপাশি আবেদনকারীরা তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পেয়েছেন। শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd ) থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার