ইন্টারনেট সেবা বন্ধে অর্থনৈতিক ক্ষতিতে বিশ্বে শীর্ষে পাকিস্তান – বর্ণমালা টেলিভিশন

ইন্টারনেট সেবা বন্ধে অর্থনৈতিক ক্ষতিতে বিশ্বে শীর্ষে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ | ৬:৪২ 162 ভিউ
ইন্টারনেট বিভ্রাট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করার কারণে অর্থনৈতিক ক্ষয় ক্ষতির ক্ষেত্রে পাকিস্তান এখন বিশ্বে শীর্ষে অবস্থান করছে। ক্রমবর্ধমান ইন্টারনেট শাটডাউন ও সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করার ফলে ২০২৪ অর্থবছরে দেশটি ১৬২ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। যা গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমার ও সুদানের সারাবছরের ব্যয়ের সমান। টপটেন ভিপিএনের বরাতে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, টপ টেন ভিপি এন. কম অনুসন্ধান করে জানতে পেরেছে, ২০২৪ সালে নির্বাচন, আন্দোলন এবং তথ্য নিয়ন্ত্রণ করার জন্য ১৮ বার ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে ৯৭৩৫ ইন্টারনেট বন্ধ রাখা হয়, যার ফলে প্রায় ৯ কোটি ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহারে বাধাগ্রস্ত হন। এছাড়াও গত বছর ফেব্রুয়ারী থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স বন্ধ করার ফলে ১৬৪ কোটি এবং বেলুচিস্তানে ১৬ জুলাই থেকে ২১ আগষ্ট পর্যন্ত মোট ৮৬৪ ঘন্টা ইন্টারনেট বন্ধ রাখার ফলে ১১৮ কোটি ডলার আর্থিক ক্ষয়ক্ষতির সসম্মুখীন হয়েছে দেশটি। প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট সেন্সরশিপ ও বিঘ্ন পর্যবেক্ষণকারী অনলাইন মনিটর নেটব্লকসের তৈরি কস্ট অব শাটডাউন টুল (সিওএসটি) ব্যবহার করে এই হিসাব করা হয়েছে। টপ টেন ভিপি এন. কম অনুসন্ধান করে জানতে পেরেছে, বিগত বছরে বিশ্বব্যাপী ইন্টারনেট বিঘ্নিত ৮৮,৭৮৮ ঘন্টা স্থায়ী হয়েছে, যার ফলে মোট ৭.৬৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। ২০২৪ সালে পাকিস্তানজুড়ে বারবার ইন্টারনেট ব্যবহারে বিঘ্নের মুখে পড়েছেন ব্যবহারকারীরা। কখনও ইন্টারনেট বন্ধ ছিল। কোথাও খোলা থাকলেও গতি ছিল বেশ কম। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিল নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)। এছাড়া গত ফেব্রুয়ারির নির্বাচনের আগে–পরে এক্স (সাবেক টুইটার) বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার। জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় এটা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারের ঘটনায় কয়েকবার মোবাইল ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা