আ.লীগের নির্দোষ নেতাকর্মীদের আমরা ক্ষতি হতে দেব না: ফখরুল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৪ জানুয়ারি, ২০২৬
৬:১৩ পূর্বাহ্ণ
93 ভিউ

আ.লীগের নির্দোষ নেতাকর্মীদের আমরা ক্ষতি হতে দেব না: ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৬ | ৬:১৩ 93 ভিউ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা হাজার হাজার নেতাকর্মী-সমর্থককে বিপদে ফেলে পালিয়ে গেছেন। তার রেখে যাওয়া সমর্থকদের জানাতে চাই, আমরা আপনাদের পাশে আছি। যারা কোনো অপরাধ করেননি, যারা নির্দোষ, তাদের আমরা কোনো ক্ষতি হতে দেব না।’ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওর দেবীপুর শোল্টোহরি কলকুঠি বাজারে ধানের শীষে ভোট চাইতে গিয়ে তিনি এ কথা বলেন। ঠাকুরগাঁও-১ (সদর) আসনে নির্বাচনী প্রচার চলাকালে দেবীপুর আদর্শ গ্রাম এলাকায় মির্জা ফখরুল বলেন, জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে। নামাজ-রোজা রাখতে হবে। তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল ভুল স্বপ্ন দেখাচ্ছে। জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘একটি দল বলছে, তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতেই যেত।’ দেশ পরিচালনার ব্যাপারে তিনি বলেন, অভিজ্ঞতা থেকে বলছি, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই। আমরা ক্ষমতায় গিয়েছি, দেশ পরিচালনা করেছি। জামায়াতের ক্ষমতায় যাওয়ার বা দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। আমরা হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান– সবাই একসঙ্গে থাকতে চাই। আমাদের বিভেদ করার কোনো সুযোগ নেই। এ সময় তিনি বিএনপির বিভিন্ন উন্নয়ন তুলে ধরে ধানের শীষে ভোট চান এবং আগামীতে এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন তাজুসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে মির্জা ফখরুল বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?