আ’লীগ ঠেকাতে অভিন্ন ভোটের ভাবনায় ভিন্ন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫
৬:৫২ পূর্বাহ্ণ
142 ভিউ

আরও খবর

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ

আ’লীগ ঠেকাতে অভিন্ন ভোটের ভাবনায় ভিন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫২ 142 ভিউ
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামের রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ না থাকায় রাজনীতির মাঠে বিএনপির সামনে ফ্যাক্টর হয়ে উঠেছে এ দলটি। দাপটের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে তারা। ফলে একসময় দুই দলের মধ্যে মধুর সম্পর্ক থাকলেও এখন তাদের মধ্যে ধীরে ধীরে দূরত্ব বাড়ছে। তবে আওয়ামী লীগ ঠেকানোয় দুই দল এক হলেও ভোটের ভাবনায় তারা ভিন্ন অবস্থানে। অন্যদিকে, ভারসাম্য রক্ষায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান-প্রশাসনও দুই দলের নেতাদের সঙ্গে সম্পর্ক রেখে চলছে। কোনো অনুষ্ঠান হলে দুই দলের নেতাদের গুরুত্ব দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে। যাতে তারা অংশও নিচ্ছেন। বিশেষ করে জেলা প্রশাসনের শান্তি সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে বিএনপি নেতাদের পাশাপাশি দাওয়াত পাচ্ছেন জামায়াত নেতারাও। একসময় বিএনপি ও জামায়াত– দুই দলেরই ঘাঁটি হিসেবে পরিচিত ছিল চট্টগ্রাম। বিশেষ করে দেশের যে কয়েকটি এলাকায় জামায়াতের দাপট রয়েছে, তার অন্যতম একটি হচ্ছে চট্টগ্রাম। প্রতিদিনই কর্মী সমাবেশ, রুকন সমাবেশ, কর্মশালা, মিলাদ মাহফিলসহ নানা ধরনের একাধিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে নেতাকর্মীদের সংগঠিত করা হচ্ছে। সর্বশেষ প্রত্যক্ষভাবে জামায়াত সমর্থিত ইসলামী সমাজকল্যাণ পরিষদের ব্যানারে নগরীর প্যারেড মাঠে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। একসময় চকবাজার সংলগ্ন চট্টগ্রাম কলেজের এ মাঠে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করত তারা। যাতে প্রধান মুফাচ্ছির হিসেবে বয়ান করতেন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী। দীর্ঘসময় পর পুনরায় তাফসির মাহফিলের আয়োজন করল সমাজ কল্যাণ পরিষদ। অন্যদিকে বসে নেই বিএনপিও। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে নির্বাচনমুখী দল পুনর্গঠনে মনোনিবেশ করেছে বিএনপি। পাশাপাশি ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে সভা-সমাবেশের পাশাপাশি নিয়মিত লিফলেট বিতরণ করছে দলটির নেতাকর্মীরা। এ ছাড়া বিভিন্ন দিবসভিত্তিক নানা কর্মসূচি তো রয়েছেই। ইতোমধ্যে গত ৭ জুলাই বিএনপি নেতা এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে দুই সদস্যের আংশিক নগর কমিটি ঘোষণা করা হয়। ৮৭ দিনের মাথায় গত ৪ নভেম্বর ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তারা ইতোমধ্যে নগরীর ইউনিট থেকে ওয়ার্ড ও থানা পর্যায়ের সব কমিটি ভেঙে দিয়ে নতুন করে দল পুনর্গঠনের কাজ শুরু করেছেন। এভাবে চট্টগ্রামে এক প্রকার শক্তিমত্তার পরীক্ষায় অবতীর্ণ হয়েছে বিএনপি-জামায়াত। সূত্র জানায়, ইতোমধ্যে চট্টগ্রামের কয়েকটি স্থানে সংঘর্ষ ও মারামারিতেও জড়িয়েছে বিএনপি-জামায়াত। এই ধরনের কলহ দিন দিন বাড়ছে। গত ৬ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের চারজন গুরুতর আহত হন। আহতরা হলেন– জেএস এন্টারপ্রাইজের মালিক সাবেক শিবির নেতা জামাল উদ্দিন (৩৯), জামায়াতের কর্মী মো. আলাউদ্দিন (৩৬), জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান (৪৮), বাজার কমিটির সদস্য ও যুবদল কর্মী মো. মামুন (৩৫)। জানা যায়, ৮২ কোটি টাকা ব্যয়ে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিজ্ঞানাগার ভবন নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজের মালামাল সাপ্লাই নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হারুন জামান বলেন, ‘জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই অর্জন যাতে কোনো কারণে নষ্ট না হয় সে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। যাদের কারণে দলের ক্ষতি হবে তাদের দল থেকে বের করে দেওয়ার কথাও বলেছেন তিনি। স্বাভাবিকভাবে আমরা গায়ে পড়ে কোনো ঝামেলায় জড়াতে চাই না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত-শিবির কিছু কিছু জায়গায় গায়ে পড়ে ঝামেলা করার চেষ্টা করছে। বিপ্লবের অর্জন যাতে ম্লান না হয় সে জন্য ধৈর্য ধারণের মাধ্যমে বিএনপি পরিস্থিতি সামাল দিচ্ছে।’ নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, ‘চট্টগ্রাম হচ্ছে জামায়াতের অন্যতম ঘাঁটি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামায়াতকে নির্মূলে এমন কোনো কাজ নেই, যা তারা করেনি। এমনকি জামায়াতকে নিষিদ্ধ পর্যন্ত করেছিল। এই ধরনের পরিস্থিতি সামাল দিয়ে টিকে আছে দলটি। তাই চাইলেই কেউ আমাদের নিশ্চিহ্ন করতে পারবেন না। জামায়াত তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছে। গায়ে পড়ে কেউ ঝামেলা না করলে আমরাও ঝামেলায় জড়াতে চাই না।’ এদিকে বিএনপি-জামায়াতের মধ্যে যখন দূরত্ব বাড়ছে ঠিক এমন সময় সভা-সমাবেশ, অবরোধ ও হরতালের মতো কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। কর্মসূচি নিয়ে মাঠে নামছে তাদের ভাতৃপ্রতিম সংগঠন ‘নিষিদ্ধ’ ছাত্রলীগও। তারা এভাবে রাজপথে নামার ঘোষণা দিয়ে চলমান রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তাতে নড়েচড়ে বসেছে। এই অবস্থায় বিএনপি ও জামায়াত দুই মেরুতে থাকলেও আওয়ামী লীগ-ছাত্রলীগকে ঠেকাতে পৃথকভাবে রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিএনপি ও জামায়াত নেতারা বলছেন, দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আর কোন রাজনীতি করার অধিকার নেই। তারা এই ধরনের কিছু করে দেশে নতুন করে কোন অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলে তাদের প্রতিহত করা হবে। প্রয়োজনে সাধারণ মানুষকে নিয়ে এলাকায় এলাকায় পৃথকভাবে অবস্থান নেবেন দুই দলের নেতাকর্মিরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা: এক বছরেই ১৪৫ কোটি ইউরোর বাজার হারাল বাংলাদেশ আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’