আমরা একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করব : এনসিপি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৪ এপ্রিল, ২০২৫
১০:১১ পূর্বাহ্ণ
123 ভিউ

আমরা একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করব : এনসিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:১১ 123 ভিউ
আমরা একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করব। আমরা সেকেন্ড রিপাবলিক চাই। এর মানে হচ্ছে নতুন সংবিধান। সেই সংবিধান তৈরির জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন পরিষদ গঠন করে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে। বিদ্যমান সংবিধানকে অক্ষুণ্ন এবং অপরিবর্তিত রেখে কোনোভাবেই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হওয়া সম্ভব নয়। সংস্কার, বিচার এবং একই সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য এনসিপি সবসময় মাঠে থাকবে। আমরা একটি ডেমোক্রেটিক কাউন্সিলের জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাব। সুতরাং সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি না করে একে অপরের প্রতি আন্তরিক হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করছি। বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে’ মশাল মিছিল-পূর্ব বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, গত ১৫ বছরের যে লুটপাট, সন্ত্রাসের অভয়ারণ্য ও ফ্যাসিবাদী ব্যবস্থার সব প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কালো আইন সংশোধন ব্যতীত নির্বাচন সম্ভব নয়। সুতরাং আমরা বলি, নির্বাচন অবশ্যই সঠিক সময় হবে। মানুষ গত ১৫ বছর ধরে অন্যান্য অধিকারের সঙ্গে ভোটাধিকারের জন্যও লড়াই করেছিল। জাতীয় নাগরিক পার্টি বলে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই পূর্বের সংস্কারগুলো প্রয়োজন। আমাদের প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, আমলাতন্ত্র, সিভিল-মিলেটারি ব্যুরোক্রেসি, বিচার বিভাগ সংস্কার না হলে আমরা আবারও সেই ‘মাসল এবং মানি’র রাজনীতি দেখব। যে মাসল এবং মানির নির্বাচনে সাধারণ মানুষ ও ৫ আগস্টের শহিদদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। এ সময় অন্য বক্তারা বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে। একটি দল নির্বাচন নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে। বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সরকারের বৈধতার বিষয়ে মন্তব্যের বিষয়ে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা জুলাইয়ের রক্ত। যেই আইনের মাধ্যমে আপনাদের শত শত মামলা প্রত্যাহার হয়েছে, আপনারা ব্যবসা-বাণিজ্য করছেন, রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, সেই আইন এই সরকারের বৈধতা। শুধু একটি নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি। তাই আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার যতদিন না হবে, ততদিন জনগণ নির্বাচন মেনে নেবে না। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ, শেখ হাসিনার বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান তারা। সমাবেশে বক্তৃতা করেন যুগ্ম-সদস্য সচিব ফয়সাল হোসেন শান্ত, দক্ষিণাঞ্চলের সংগঠক রাকিব হোসেন, কেন্দ্রীয় সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, দক্ষিণাঞ্চলের সংগঠক আতাউল্লাহ, সদস্য সচিব নিজাম উদ্দিন ও সরোয়ার তুষার প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ