আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করলেন এমপিওভুক্ত শিক্ষকরা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ অক্টোবর, ২০২৫
৬:৪২ পূর্বাহ্ণ
90 ভিউ

আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করলেন এমপিওভুক্ত শিক্ষকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫ | ৬:৪২ 90 ভিউ
প্লেট-বাটি হাতে ভুখা মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা। বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা। রোববার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার মোড়ে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী এ ঘোষণা দেন। শিক্ষক নেতা দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘আগামীকাল থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচিতে যাচ্চি। এ ছাড়া ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ‘ এরমধ্যে সরকার থেকে ৫ শতাংশ ভাতা সর্বনিম্ন ২ হাজার টাকা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে এটি প্রত্যাখান করে ২০ শতাংশে অনড় রয়েছেন শিক্ষকরা। এ ব্যাপারে দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘আজ ৫ শতাংশ দেওয়ার সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় বলে মনে করছি।’ তিনি আরও বলেন, ‘যখন বাড়িভাড়া ২০ শতাংশ, ১৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করবে, তখনই চূড়ান্ত বিজয় হবে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেণি কার্যক্রমে ফিরে যাব না।’ আন্দোলনকারী শিক্ষকদের এই নেতা আরও বলেন, শহীদ মিনারকে কেন্দ্র করে আমাদের কর্মসূচি চলছে। আমরা শাহবাগ অবরোধ করেছি, টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করেছি, অনশন করেছি। গতকাল কালো পতাকা মিছিল করেছি। আজ ভুখা মিছিল করেছি। আমাদের কর্মসূচি একটি চলমান প্রক্রিয়া। গতকাল আমাদের দুজন শিক্ষক ও একজন শিক্ষিকা অসুস্থ হয়েছেন। আজ আরও অনেকে অসুস্থ হয়েছেন। শিক্ষকদের সমাবেশে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবি উঠেছে। আনুষ্ঠনিকভাবে এই দাবি করবেন কি না জানতে চাইলে আজিজী বলেন, আমরা এখনো আনুষ্ঠানিকভাবে দাবি করিনি। তবে আমরা দেখছি। অবজার্ভ করছি। যেহেতু অর্থ উপদেষ্টা দেশের বাইরে আছে, তিনি ফিরে আসুন, তারপর যদি আমাদের অসহযোগিতা করা হয়, তাহলে হয়তো আমরা এক দফায় যাব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য