নিউজ ডেক্স
আরও খবর
সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া
চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল
ইউনিয়ন ভূমি অফিসের কাজ করে দালালেরা, কম্পিউটারের দোকানে টাকা দিলেই সব ঠিকঠাক
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ
প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী
আনোয়ারায় বন্যহাতির আক্রমণে এক ব্যবসায়ী গুরুতর আহত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্যহাতির আক্রমণে মো. নুরুল আবছার নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শুঁড় দিয়ে টেনে পায়ের নিচে ফেলে তার পা ভেঙে দেয় বন্যহাতিটি। রোববার রাত ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ গুয়াপঞ্চক গ্রামের রসুন তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, আহত মো. নুরুল আবছার (৪২) স্থানীয় মৃত আবদুল মন্নানের ছেলে। নাহিদ, নিলিমা, শাওন নামের তিন সন্তানের জনক তিনি।
ঘটনার বিষয়ে আহতের ভাগিনা হেলাল জানান, রাতে হঠাৎ বন্যহাতি ঘরের সামনে চলে আসে। এ সময় মামা দরজা খুললে শুঁড় দিয়ে দরজার মুখ থেকেই মামাকে টেনে নেয় হাতিটি। পরে পায়ের নিচে ফেলে দেয়। এতে মামার ১টি পা ভেঙে যায়। পরবর্তীতে লোকজন বের হলে হাতিটি চলে যায়। মামাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জান জানান, আহতকে নিয়ম অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
