আদালতের নির্দেশের পরও বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না পিডিবি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫
১১:০৩ পূর্বাহ্ণ
131 ভিউ

আদালতের নির্দেশের পরও বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না পিডিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ১১:০৩ 131 ভিউ
চট্টগ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করার অভিযোগ উঠেছে। এমনকি ভুক্তভোগী গ্রাহকরা আদালতের নির্দেশ পালন করতে কর্মকর্তাদের অনুরোধ করলে তাদের নাজেহাল করা হয়। মঙ্গলবার বিকালে স্টেডিয়াম এলাকায় অবস্থিত পিডিবির নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগে এ ঘটনা ঘটে। এদিকে আদালতের নির্দেশ অমান্য ও গ্রাহকদের নাজেহাল করার প্রতিবাদে গ্রাহকরা কয়েক ঘণ্টা অনশন পালন করেন। আদালত সূত্র জানায়, জামালখান এলাকায় কয়েকজন ব্যবসায়ী ১৯৭৬ সাল থেকে পিডিবির কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। গত বছরের ১৫ ডিসেম্বর পিডিবির কর্মকর্তারা প্রতিষ্ঠানের ভাড়া বাড়ানোর জন্য ভাড়াটিয়াদের নোটিশ দেন ব্যবসায়ীরা। পিডিবির কর্মকর্তারা ৯ হাজার টাকার ভাড়াটিয়াকে ৩০ হাজার টাকা, আর ৪ হাজার টাকার ভাড়াটিয়াকে ২০ হাজার টাকা করার দাবি করেন; কিন্তু ভাড়াটিয়া পিডিবি কর্মকর্তাদের দাবি মেনে নেয়নি। ভাড়াটিয়া চলতি বছরের ২৭ জানুয়ারি চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ ১ম আদালতে তিনজনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ২ ফেব্রুয়ারি পিডিবির কর্মকর্তারা কোনো কারণ ছাড়াই তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বিষয়টি আদালতে নজরে আনা হয়। গত সোমবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র সহকারী সদর (১ম আদালত) আদালতের বিচারক মোহাম্মদ কফিল উদ্দিন ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করার আদেশ দেন। আদালত আদেশে উল্লেখ করেছেন- বাদী ও বিবাদীর স্বীকৃত মতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন। সুতরাং বিদ্যুৎ সংযোগের দরখাস্ত মঞ্জুর করা হলো। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করার জন্য নির্বাহী প্রকৌশলীকে বিদ্যুৎ এর লাইন প্রদান করা এবং মিটার সচল করার জন্য নির্দেশ প্রদান করা হলো। মঙ্গলবার বিকালে গ্রাহকরা আদালতের আদেশ নিয়ে নগরীর স্টেডিয়াম এলাকা অবস্থিত পিডিবির নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগে গেলে কর্মকর্তারা তাদের নাজেহাল করেন। তাদের অফিস থেকে বের করে দেন কর্মকর্তারা। তাদের ভয় দেখাতে কোতোয়ালি থানা থেকে পুলিশ আনা হয়। এ সময় নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভুক্তভোগীরা জানিয়েছেন। তাসলিমা আক্তার ডলি বলেন, নির্বাহী প্রকৌশলী সাফ জানিয়ে দিয়েছেন, তারা আদালতের নির্দেশ মানবেন না। নির্বাহী প্রকৌশলীসহ তার অধীনস্ত কর্মকর্তারা আমাদের নাজেহাল করেছেন। কোতোয়ালি থানা থেকে পুলিশ এনেছেন। এ কারণে আমরা অনশন করছি। নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ আমাকে মানতেই হবে। আদালতের নির্দেশ মানার আরও সময় রয়েছে। ২৪ ঘণ্টা বুধবার সকাল ১০টা পর্যন্ত রয়েছে বলে দাবি করেন। তিনি আরও বলেন, গ্রাহকদের আচরণ ছিল ঔদ্ধত্যপূর্ণ। যেহেতু এটা কেপিআইভুক্ত এলাকা। এখানে বিদ্যুতের একটি সাবস্টেশন রয়েছে। তাই পুলিশ কল করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’