আচরণবিধির লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থীকে নোটিশ – বর্ণমালা টেলিভিশন

আচরণবিধির লঙ্ঘনে স্বতন্ত্র প্রার্থীকে নোটিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ January, ২০২৬ | ৯:২৩ 166 ভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের প্রার্থী ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস আব্দুল মতিনের কাছে ব্যাখ্যা তলব করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্রে জানা যায়, বুধবার তিতাস উপজেলার মজিদপুর এলাকায় আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘন করে শীতবস্ত্র বিতরণ, সভা-সমাবেশে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন এমন অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন কুমিল্লা-২ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। দাখিলকৃত অভিযোগপত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ সংরক্ষণ করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি। এ প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধির ১৮ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা জানতে চেয়ে আগামী ১২ জানুয়ারি দুপুর ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ