নিউজ ডেক্স
আরও খবর
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি
৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার
বিপিসিকে ৪৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু
পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি
মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা
‘আগামীকাল বাঁচব কিনা’ বলার ৩ ঘণ্টা পর যুবকের মৃত্যু
‘মানুষ কতই না অদ্ভুত। একবার চিন্তা করে না আগামীকাল বাঁচবে কিনা! শুধু চিন্তা করে কাকে কীভাবে ঠকানো যায়। এটাই হলো মানুষ-রুপী বাস্তব জীবনের কথা ’
নিজের ফেসবুক একাউন্টে দেয়া ভিডিওতে এমন আলাপের ঠিক তিন ঘণ্টার মাথায় বিদ্যুৎস্পষ্টে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ শহিদুল ইসলাম (২৫)।
গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটেছে আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইয়াজ মল্লার বাড়ির শহিদুল ইসলামের নিজ বাড়িতে। মৃত শহিদুল ইসলাম ওই এলাকার আহম্মাদ ছাফার ছেলে। সে পেশায় দিনমজুর। পরিবারে আছে ৪ বোন। সে পরিবারের একমাত্র ছেলে। বাকি চার বোনের মধ্যে একজন বিবাহিত।
স্থানীয় মো. দিদার হোসেন বলেন, শহীদুলের নির্মাণাধীন ঘরে মিস্ত্রিদের সহযোগিতা করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
