৫ কোটি ৬৩ লাখে বিক্রি ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন – বর্ণমালা টেলিভিশন

৫ কোটি ৬৩ লাখে বিক্রি ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ January, ২০২৬ | ৭:০৬ 120 ভিউ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৯৪৮ সালে অবসর নেন স্যার ডন ব্র্যাডমান। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। ঘরে যা ছিল ডনের শেষ সিরিজ। ওই সিরিজে তিনি যে ক্যাপটি পরেছিলেন সোমবার তা নিলামে বিক্রি হয়েছে। ডন ব্র্যাডমানের ঐতিহাসিক ব্যাগি গ্রিনটি ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশের হিসাবে যা প্রায় ৫ কোটি ৬৩ লাখ টাকা। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের শহর গোল্ড কোস্টে লয়েডস এই নিলামের আয়োজন করেছিল। নিলামে ক্যাপটি কিনেছেন পরিচয় না জানানো এক ব্যক্তি। ক্যাপটির মালিকানা এতোদিন ছিল ভারতীয় ক্রিকেটার এসডব্লিউ সোহনি বা রাঙ্গা সোহনির। ৭৫ বছর ক্যাপটি তার পরিবারের কাছে ছিল। কখনো জনসাধারণের দেখার জন্য উন্মুক্তও করেননি। এমনকি সোহনির পরিবারের সদস্যদেরও ক্যাপটি দেখার জন্য শর্ত ছিল। বয়স অন্তত ১৬ বছর না হলে এই ব্যাগি গ্রিন দেখার সৌভাগ্য হতো না সোহনির একান্ত আপনজনেরও। আর দেখার সুযোগ হলেও সেটা মাত্র পাঁচ মিনিটের জন্য। ব্যাগি গ্রিনের নিলামেও একটি শর্ত ছিল। ক্যাপটি যেই কিনুক যেন অস্ট্রেলিয়াতে থাকে এমনটাই চেয়েছিলেন তিনি। নিলামের শুরুতে লয়েডস অকশনিয়ার্সের প্রধান নিলাম পরিচালনাকারী এটাকে ‘হলি গ্রেইল’ অ্যাখ্যা দেন। জানিয়ে দেন সোহনির শেষ ইচ্ছা, ‘ক্যাপটি আবার অস্ট্রেলিয়ায় ফিরুক’ শর্তের কথা। সোহনির চাওয়া মতো ক্যাপটি অস্ট্রেলিয়াতেই থাকবে এবং বিখ্যাত কোনো জাদুঘরে প্রদর্শনীর জন্য ব্যবহৃত হবে। এতে ডন ব্র্যাডমানের মতো নাম লেখা থাকবে এসডব্লিউ সোহনিরও। ডন ব্র্যাডম্যানের মোট ব্যাগি ক্রিনের সংখ্যা ১১টি। তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫২ টেস্ট খেললেও সিরিজ খেলেছেন ১১টি। তখন প্রতি সিরিজে একটি করে ক্যাপ দেওয়া হতো। পরবর্তীতে ব্যাগি গ্রিনের সম্মানে অনেক ক্রিকেটার ক্যারিয়ার জুড়ে এক ক্যাপে খেলতে পছন্দ করেন। ডনের প্রথম ব্যাগি গ্রিন ২০২০ সালে নিলামে ৪ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। তার শেষ ব্যাগি গ্রিনটি ২০০৩ সালে ৪ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়। ২০০৮ সালে যা ৪ লাখ ডলারে হাতবদল হয়েছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন? বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়? তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন