৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল – বর্ণমালা টেলিভিশন

৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৬ | ৮:২৮ 34 ভিউ
‘চব্বিশের ৫ আগস্টের পর যদি এই রাষ্ট্রপতি (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) না থাকতেন তবে অরাজকতা সৃষ্টি হতো’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংবিধান আমাদের আবেগের সঙ্গে জড়িত। সংবিধান আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই সংবিধান নিয়ে আমাদের কথা বলতেই হবে।’ মির্জা ফখরুল, ‘তারেক রহমান ও ড. ইউনূসের লন্ডন বৈঠক নিয়ে অনেকে কটাক্ষ করে। কিন্তু মনে রাখতে হবে—লন্ডন বৈঠকের কারণেই এখানে আমরা সবাই।’ তিনি বলেন, ‘আমি মনে করি, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া। সারাটা জীবন তিনি সংগ্রাম করতে করতে গেছেন। জিয়াউর রহমানকে হত্যার পর বাংলাদেশের সার্বভৌমত্বের পতাকা হাতে তুলে নিয়ে নিয়েছেন তিনি। গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম এশিয়ায় তার মতো সংগ্রাম আর নেই।’ তিনি আরও বলেন, ‘সারাদেশের মানুষ এই নেতার দিকে তাকিয়ে আছে; তিনি তারেক রহমান। তিনি বলেছিলেন—আই হ্যাভ এ প্লান। সেই পরিকল্পনা হলো দেশকে গড়ে তোলার পরিকল্পনা। এই জাতিকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য তারেক রহমান ১৮ ঘণ্টা কাজ করছেন। এটা তার রক্তের মধ্যে মিশে আছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা