৪০ পেরিয়ে রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল কিক গোল – বর্ণমালা টেলিভিশন

৪০ পেরিয়ে রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল কিক গোল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫ | ৭:৪৩ 45 ভিউ
ফুটবলে বাইসাইকেল কিকে গোল করা নৈমিত্তিক ঘটনা নয়। তবে ৪০ পেরোনো ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটি কোনো সমস্যাই নয়। সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে ম্যাচে রোনালদো আবারও সবাইকে বিস্মিত করেছেন। ম্যাচের যোগ করা সময়ের ৯৬ মিনিটে আল নাসর আক্রমণে উঠে ডান প্রান্তে বল পান নাওয়াফ বাওশাল। তিনি বক্সে থাকা রোনালদোর কাছে বল পাঠান। রোনালদো তখনই পিঠ মাটির দিকে রেখে বাইসাইকেল কিকের প্রস্তুতি নেন এবং অসাধারণ টাইমিংয়ে গোল করেন। খালেজের গোলরক্ষক আন্থনি মারেজ চেষ্টা করেও এই শট ঠেকাতে পারেননি। গোল করার পর রোনালদো সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন করেন। তিনি নিজেই সামাজিক মাধ্যমে এই গোলের ভিডিও পোস্ট করেন এবং ক্যাপশন নিজে না দিয়ে ভক্তদের ‘সেরা ক্যাপশন জয়ী হোক’ বলে চ্যালেঞ্জ দেন। ফ্যানরা বিভিন্ন সৃজনশীল ক্যাপশন দিয়ে অংশগ্রহণ করেন, যেমন ‘যে বাইসাইকেল কিক নিন্দুকদের অদৃশ্য করে দিয়েছে’, ‘আকাশে ভাসানো বলের গন্তব্য শুধুই জালের ভেতর’ ইত্যাদি। রোনালদোর এই গোলের রাতে আল নাসর সৌদি লিগে ৯ ম্যাচে নবম জয় নিশ্চিত করে। এই য়ের ফলে শীর্ষে থাকা আল নাসরের পয়েন্ট ২৭, সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ২৩। পরবর্তী ম্যাচে আল নাসর এএফসি কাপে তাজিকিস্তানের ক্লাব ইস্টিকলোলের সঙ্গে মাঠে নামবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প