‘হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ’ – বর্ণমালা টেলিভিশন

‘হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ | ১১:০৪ 129 ভিউ
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিট এই কর্মসূচির আয়োজন করেছে। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এ দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। শুক্রবার রাত ১০টার দিকে দলটির নেতা আলাউদ্দিন মুহাম্মদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আজকের সমাবেশে সবচেয়ে ছোট্ট বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, এক বক্তব্যে সবচেয়ে বেশি মেসেজ দিয়েছেন আখতার হোসেন আর হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।’ আলাউদ্দিন মুহাম্মদ লেখেন, নাহিদ ইসলাম আজকে অসাধারণ বক্তব্যের পর যেভাবে স্লোগানে স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করলেন, আমি আবারো বলতে চাই, আপনি এই তরুণ প্রজন্মের মহানায়ক। আপনার জন্য প্রযোজ্য: তোমরা আমাকে একটা কার্যকরী টিম দাও, আমি বাংলাদেশকে আমূল বদলে দেব।’ এছাড়া, ফেসবুক পোস্টে তিনি জানান, তিনি বিশ্বাস করেন যে, নাহিদ ইসলাম আল্লাহর দেওয়া উপহার। ‘আমাদের দরকার তাকে আগামীর জন্য প্রস্তুত করার রাজনৈতিক পরিবেশ তৈরি করে দেওয়া’, যোগ করেন তিনি। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। দলটির নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সরকার যদি বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে জনতার আদালতেই আওয়ামী লীগের বিচার হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান