সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু, মাঠ কাঁপাচ্ছেন টিভি তারকারা – বর্ণমালা টেলিভিশন

সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু, মাঠ কাঁপাচ্ছেন টিভি তারকারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ | ১১:১৫ 108 ভিউ
দেশের জনপ্রিয় টেলিভিশন তারকাদের নিয়ে শুরু হলো সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫। সোমবার বিকেল ৪টায় জমকালো আয়োজনে উদ্বোধন হয় পাঁচ দিনব্যাপী এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। চারটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় খেলছে—টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধরা স্পারটানস। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। দর্শকরা ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে থেকে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬, ৮ ও ১০ মে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ মে। মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সবগুলো ম্যাচই টি-স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী দলের মেন্টর ও খ্যাতিমান পরিচালকরা—মোস্তফা কামাল রাজ, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং প্রবীর রায় চৌধুরী। তারা নিজ নিজ দলের খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ—দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, তাসনুভা তিশা, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া ও আলিশা। এছাড়াও টুর্নামেন্ট আয়োজনে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এটি শুধু একটি খেলাধুলার আয়োজন নয়, বরং বিনোদন জগতের তারকাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন শক্তিশালী করতেও বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি সুন্নত নামাজ ছুটে গেলে কি কাজা আদায় করতে হবে? দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর শেষ মুহূর্তে পরিচালন ব্যয় বাড়ল ৮ হাজার কোটি সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা