নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ
হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম
ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত
রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের
সীমান্তের ওপারে ভারতে নিহত বারিকুলের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপির রঘুনাথপুর সীমান্তের ওপারে ভারতে নিহত মো.বারিকুলের (৩৬) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সোনামসজিদ সীমান্তের শুন্যরেখায় মরদেহ হস্তান্তর হয়। এ সময় বিএসএফ-বিজিবি, দুদেশের পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বারিকুল ইউপির নামো জগন্নাথপুর গ্রামের সেতাউর রহমানের ছেলে। পরিবারের সদস্যদের অভিযোগ, বিএসএফের নির্যাতনে গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে বারিকুলের মৃত্যু হয়েছিল। তাদের দাবি পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েন বারিকুল। মরদেহ ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। আইনি প্রক্রিয়া শেষে ফেরত দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির-উজ-জামান বলেন, কিভাবে কার হাতে বারিকুল নিহত হয়েছে সে তথ্য আমাদের কাছে নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভেতরে তার লাশ পাওয়া যায়। বিএসএফের কাছে আমরা সে সময় প্রতিবাদ জানিয়ে ছিলাম।
