সিরিয়ার সরকারি কর্মচারীদের আর্থিক সহায়তা দেবে সৌদি আরব ও কাতার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ জুন, ২০২৫
১১:০৪ পূর্বাহ্ণ
151 ভিউ

আরও খবর

চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত

মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

সিরিয়ার সরকারি কর্মচারীদের আর্থিক সহায়তা দেবে সৌদি আরব ও কাতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১১:০৪ 151 ভিউ
সিরিয়ার সরকারী কর্মচারীদের জন্য সৌদি আরব ও কাতার যৌথভাবে আর্থিক সহায়তা প্রদান করবে বলে ঘোষণা দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। শনিবার দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শিবানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। দামেস্ক সফরে পৌঁছানোর পর সিরিয়ার পক্ষ থেকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। প্রিন্স ফয়সাল বলেন, সিরিয়ার রাষ্ট্রকর্মীদের জন্য সৌদি আরব ও কাতার যৌথভাবে আর্থিক সহায়তা প্রদান করবে। সৌদি আরব ও সিরিয়া এর আগে আর্থিক খাতসহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা করেছে বলে জানান তিনি। তিনি বলেন, সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে সৌদি আরব ভূমিকা রাখছে এবং দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে রিয়াদ অন্যতম প্রধান সহায়ক হিসেবে কাজ করে যাবে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরব থেকে উচ্চপর্যায়ের একটি অর্থনৈতিক প্রতিনিধিদলও সফরে গেছে। সিরিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে এই প্রতিনিধি দল আলোচনা করছে বলে জানান তিনি। তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে সৌদি ব্যবসায়ীরা সিরিয়া সফর করবেন। তারা জ্বালানি, কৃষি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়েছে, সৌদি আরব ও কাতার সিরিয়ার স্থিতিশীলতা ও উন্নয়নে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তারা সিরিয়ার জনগণের সঙ্গে ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্কের ওপর গুরুত্ব দিয়েছে। দুই দেশই সিরিয়ায় অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত এবং জীবনমান উন্নয়নের ওপর জোর দিয়েছে। তারা একটি সমন্বিত ও বিস্তৃত দৃষ্টিভঙ্গির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করতে চায় বলেও জানিয়েছে এসপিএ। পরবর্তীতে শনিবার উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী দামেস্কের উমাইয়া মসজিদ পরিদর্শন করেন। এছাড়াও, প্রিন্স ফয়সাল সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সৌদি অর্থনৈতিক প্রতিনিধিদল সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে, যা দেশটির অর্থনীতি শক্তিশালীকরণ ও প্রতিষ্ঠান নির্মাণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদ সফরে এসে যুক্তরাষ্ট্রের সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। এই পদক্ষেপ দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ সহজ করবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও সম্প্রতি সিরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট শারা বিদেশ সফরের অংশ হিসেবে সৌদি আরব যান—এটাই ছিল তার প্রথম বিদেশ সফর। গত মাসে সৌদি আরব ও কাতার সিরিয়ার প্রায় ১.৫ কোটি ডলারের বিশ্বব্যাংকের ঋণ পরিশোধে সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। তারা নতুন সরকারের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবেও বিবেচিত। সিরিয়া আশা করছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও সহায়তা পাওয়া যাবে। যুদ্ধ ও নিষেধাজ্ঞায় বিপর্যস্ত সিরিয়ার অর্থনীতি, অবকাঠামো ও শিল্প খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সিরিয়ার ‘হারানো জিডিপি’ প্রায় ৮০০ বিলিয়ন ডলার। উল্লেখ্য, প্রিন্স ফয়সাল এর আগে জানুয়ারিতে নতুন সিরীয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করতে দামেস্ক সফর করেছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক