সহকর্মীদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতেও মাধুরীর অনীহা ছিল – বর্ণমালা টেলিভিশন

সহকর্মীদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতেও মাধুরীর অনীহা ছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১০:৫৭ 143 ভিউ
মাধুরী দীক্ষিত, হিন্দি সিনেমার জগতে কিংবদন্তি অভিনেত্রী। অতুলনীয় সৌন্দর্য এবং লাবণ্যের জন্যই বেশি পরিচিত। ৮০ এবং ৯০-এর দশকের শেষের দিকের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন তিনি। যদিও ব্যক্তিগত জীবনে তিনি খুবই সাবধানে পা রাখতেন, তবুও তাকে নিয়ে গুজব ছিল এবং সঞ্জয় দত্ত এমনকি অনিল কাপুরসহ শীর্ষ তারকাদের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথাও শোনা গিয়েছিল। পরে অবশ্য সহকর্মী কারও সঙ্গেই তার পরিণয় হয়নি। বরং ট্রেকের একেবারে বাইরে, ডা. শ্রীরাম নেনের সঙ্গে তার বিয়ে হয়। প্রেম তো দূরের কথা, সহকর্মীদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতেও মাধুরীর অনীহা ছিল। কিন্তু কেন? সম্প্রতি সেই গোপন রহস্যই ফাঁস করেছেন অভিনেত্রী নিজেই। ১৯৯০ এর দশকের গোড়ার দিকে, মাধুরী এবং সঞ্জয় দত্তের মধ্যে সম্ভাব্য প্রেমের জল্পনা তুঙ্গে ছিল। ‘সাজন’ এবং ‘খলনায়ক’র মতো সিনেমায় তাদের অন-স্ক্রিন রসায়ন গুজবকে আরও তীব্র করে তুলেছিল। তবে, ১৯৯৩ সালে অস্ত্র আইনে সঞ্জয় দত্তের গ্রেফতারের পর তাদের কথিত সম্পর্ক হঠাৎ করেই শেষ হয়ে যায়। আইনি জটিলতার কারণেই মাধুরী তার (সঞ্জয়) থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন বলে জানা গেছে, এবং তিনি কখনো প্রকাশ্যে এ গুজবের কথা স্বীকার করেননি বা মন্তব্য করেননি। তবে, সঞ্জয় দত্তকে মাধুরী দীক্ষিত কখনোই বলেননি যে, তিনি তাকে বিয়ে করবেন। অন্যদিকে সহ-অভিনেতা অনিল কাপুরের সঙ্গেও মাধুরীর প্রেমের গুজব রটেছিল। ওই সময় একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কাপুরকে বিয়ে করবেন কিনা। মাধুরী তা প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন, কেন তিনি কখনো এ রকম কাউকে (অনিল কাপুর) বিয়ে করবেন না। মাধুরী বলেন, ‘না! আমি তার মতো কাউকে বিয়ে করব না। একটা কথা, সে (অনিল) খুব বেশি সংবেদনশীল; আমি চাই আমার স্বামী শান্ত থাকুক। অনিলের কথা বলতে গেলে, আমি তার সঙ্গে অনেক সিনেমা করেছি, তাই আমি তার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করি। এমনকি আমাদের কথিত সম্পর্ক নিয়ে আমি তার সঙ্গে রসিকতাও করতে পারি।’ অবশ্য অনিল কাপুর মাধুরীর সঙ্গে প্রথম সিনেমায় অভিনয় করার আগেই বিবাহিত ছিলেন। যেহেতু তারা একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন এবং পর্দায় দুর্দান্ত রসায়ন ভাগ করে নিয়েছিলেন, তাই তাদের সম্পর্কের গুজব মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল, তবে এই জুটির মধ্যে পেশাদারত্ব ছাড়া আর কিছুই ছিল না। প্রশ্ন হলো, এতদিন পর এ সম্পর্কের কথা কেন সামনে এলো। উত্তর একটাই, সাক্ষাৎকার। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পুরোনো প্রসঙ্গই টেনে আনা হলো, আর মাধুরীর উত্তর ছিল বিগত সময়ের মতো, ‘একই’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয়