সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারও নেই – বর্ণমালা টেলিভিশন

সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারও নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ১০:৪২ 108 ভিউ
সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারও নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘নির্বাচন করতে হবে। যারা বলেন ১৬ বছর বিএনপি কিছু করতে পারেনি তাদের বলব, এখন ১৬ দিনে তা দেখিয়ে দিতে পারি। আমরা দেখাব না। একজন ভদ্রলোক মানুষ (প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) ওয়াদা করছেন, তিনি তার ওয়াদা পূরণ করবেন। যথাসময়ে নির্বাচন দেবেন।’ শনিবার বিকালে ঢাকার কেরানীগঞ্জে দ্রুত নির্বাচনের দাবিতে এক সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘শিক্ষা আর স্বাস্থ্য দুইটা দখল করছে জামায়াত। ওখানে আর কারও কোনো ঠাঁই নেই। মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল-টালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের সদস্য বানাচ্ছে। এখন জামায়াত কি জিনিস একটু চিনে রাখেন।’ কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ের নির্বাচন’র দাবিতে এ সমাবেশ হয়। কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশে অংশ নেন। বক্তারা আগামী নির্বাচনে ঢাকা-৩ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, প্রধান উপদেষ্টার দিকে সুষ্ঠু নির্বাচনের জন্য তাকিয়ে আছি। এ দেশের জনগণ অপক্ষোয় আছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, লন্ডনে বাংলাদেশের জনপ্রিয় দলের নেতা তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে ‘ওয়ান টু ওয়ান’ দেড় ঘণ্টা বৈঠক হয়েছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের নেতার সঙ্গে বৈঠক করবেন এটাই স্বাভাবিক। এই বৈঠকে অনেকের গা জ্বলছে। কোনো লাভ নেই। বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, ‘শুক্রবার দেখলাম জামায়াতের নেতা বলেছেন, যেনতেনভাবে নির্বাচন হতে দেওয়া হবে না। আরে ভাই, যেনতেনভাবে নির্বাচনের ইতিহাস জামায়াতে ইসলামীর। এই জামায়াতই ৮৬ সালে স্বৈরাচারের ডাকে নির্বাচনে গেছে। ৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছিল।’ কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী বলেন, জনগণ সুষ্ঠু নির্বাচন চায়, ভোট চায়। এই নির্বাচন আর দাবি নয়, এটা এখন আমাদের আদায় করে নিতে হবে। এটা নিয়ে গড়িমসি মেনে নেওয়া হবে না।’ কেরানীগঞ্জ দক্ষিণের সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় সমাবেশে কেরানীগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ভেনিজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের, বললেন সম্পর্ক ‘দশে দশ’ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের ৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী ভূমিধস জয়ে ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ নতুন সরকারের শপথ পড়াবেন কে? ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কে কত ভোটের ব্যবধানে জিতেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?