শীতে লবঙ্গ চা খাওয়ার উপকারিতা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ ডিসেম্বর, ২০২৫
৬:০১ পূর্বাহ্ণ
130 ভিউ

শীতে লবঙ্গ চা খাওয়ার উপকারিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ | ৬:০১ 130 ভিউ
শীতে অনেকেরই সর্দি-কাশির সমস্যা বেড়ে যায়। এ সমস্যা কমাতে নিয়মিত লবঙ্গ চা খেতে পারেন। পুষ্টিবিদরাও শীতের সময়ে লবঙ্গ চা খাওয়ার পরামর্শ দেন। তবে লবঙ্গ চা শুধু ঠান্ডাজনিত সমস্যাই দূর করে তা নয়, বরং শরীরের আরও অনেক উপকার করে। যেমন- রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি : লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে টক্সিন মুক্ত রাখে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। হজমে সহায়ক : লবঙ্গ চা হজমে সহায়ক এনজ়াইম নিঃসরণে সাহায্য করে। পেটফাঁপা এবং গ্যাসের সমস্যাও দূরে রাখে। দাঁতের ব্যথায় : লবঙ্গে থাকা ইউজেনল মাড়ি, দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। এ ছাড়া মুখের ভিতরে থাকা খারাপ ব্যাকটেরিয়া দূর করে লবঙ্গ চা। ফুসফুসের স্বাস্থ্য : বুকে দীর্ঘ দিন ধরে জমে থাকা সর্দি পাতলা করতে সাহায্য করে লবঙ্গ -চা। নিয়মিত এই চা খেলে ফুসফুসে ভাইরাস, ব্যাক্টেরিয়ার সংক্রমণও কমে। ওজন কমায় : লবঙ্গ চা অন্ত্রের জন্য ভালো। বিপাকহার বৃদ্ধি করতে সাহায্য করে এই পানীয়। যা ওজন কমানোর জন্য জরুরি। ক্যান্সার রোধে : লবঙ্গে থাকা প্রদাহনাশক উপাদান ইনফ্লেমেশন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ক্যান্সার প্রতিরোধেও এই চায়ের বিশেষ ভূমিকা রয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে : শীতের সময়ে খাওয়া দাওয়া একটু বেশি হয়। এর ফলে রক্তে শর্করা বাড়তে থাকে। লবঙ্গ চা পানে ইনসুলিনের কার্যক্ষমতা স্বাভাবিক থাকে। খাবার খাওয়ার পর হঠাৎ করে রক্তের শর্করা বাড়ে না। কী ভাবে বানাবেন লবঙ্গের চা? এক কাপ পানি ফুটতে দিন। এরপর তার মধ্যে এক চা চামচ গোটা লবঙ্গ দিয়ে ১৫ মিনিট ফোটান। তার পর আঁচ বন্ধ করে চায়ের পাত্র ঢাকনা দিয়ে রেখে দিন আরও ৫ মিনিট। এর পর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন। হালকা গরম থাকতে এই পানীয় খান। চাইলে এর সঙ্গে লেবু এবং মধুও মিশিয়ে নিতে পারেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার